calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / খেলাধুলা / এশিয়া কাপ! ভারতের কলকাঠিতে পাকিস্তান থেকে সরে যাচ্ছে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

এশিয়া কাপ! ভারতের কলকাঠিতে পাকিস্তান থেকে সরে যাচ্ছে

পাকিস্তানেরই আয়োজন করার কথা ছিল এবারের এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। কিন্তু ভারত বলে আসছিল, তারা পাকিস্তানে খেলতে যাবে না। এর জবাবে পাকিস্তান জানিয়েছিল, এমনটা হলে তারাও ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না। এমন প্রেক্ষাপটে...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: রবিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৩ • দুপুর ০২:৩০
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৬৪ বার পঠিত

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, আসন্ন এশিয়া কাপের ভেন্যু নিয়ে কম বিতর্ক চলছে না। এই নিয়ে জোর ঝামেলা চলছে ভারত এবং পাকিস্তানের ক্রিকেট বোর্ডের মধ্যে। প্রকাশ্যেই কার্যত একে অপরের বিরুদ্ধে তোপ দাগছেন দুই বোর্ডের কর্মকর্তা ব্যক্তিরা। প্রথমে ঠিক ছিল আসন্ন এশিয়া কাপের আসর বসবে পাকিস্তানে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সেক্রেটারি জয় শাহ স্পষ্ট করে দেন, ভারতের পক্ষে পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলা সম্ভব নয়। যার কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন তৎকালীন পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা। জয় শাহ ওই সময়ে এশিয়া কাপের আয়োজন সংযুক্ত আরব আমিরাতের মতো নিরপেক্ষ ভেন্যুতে করার দাবি জানিয়েছিলেন। সূত্রের খবর, জয় শাহের দাবিই কার্যত চূড়ান্ত হয়েছে। রিপোর্ট অনুযায়ী, আসন্ন এশিয়া কাপের আসর বসবে সংযুক্ত আরব আমিরাতেই। আর মার্চেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে বিষয়টি অফিসিয়ালি জানিয়ে দেয়া হবে।

খবরে আরো বলা হয়, এশিয়া কাপের নিরপেক্ষ ভেন্যু নিয়ে শনিবারই আলোচনা হয়েছে পিসিবি এবং বিসিসিআই-এর। বাহরাইনে পিসিবির নাজম শেঠির সাথে বিষয়টি নিয়ে আলোচনা হয় বিসিসিআইয়ের জয় শাহের। পূর্ব ঘোষণা মতো, এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে। সব কিছু ঠিক থাকলে সেপ্টেম্বর মাসে পাকিস্তানেই বসত এশিয়া কাপের আসর। উল্লেখ্য, গত বছরের অক্টোবর মাসেই টি-২০ বিশ্বকাপের সময়কালেই বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ ঘোষণা করেছিলেন, পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলবে না ভারত।

হিন্দুস্তান টাইমস আরো জানায়, এই মুহূর্তে এসিসির সভাপতিও জয় শাহই। ফলে তার দেয়া উপদেশেই শেষ পর্যন্ত চূড়ান্ত হতে চলেছে, তা খুব স্বাভাবিক। আরব আমিরাতে রয়েছে তিনটি ভেন্যু। শারজা, আবুধাবি এবং দুবাইতে একাধিক আন্তর্জাতিক ম্যাচের আয়োজন আগেও হয়েছে। ফলে নিরপেক্ষ ভেন্যুর দৌড়ে আমিরাতে প্রথম থেকেই এগিয়ে ছিল। পিসিবি চেয়ারম্যান নাজম শেঠির অনুরোধে এসিসির এমারজেন্ট কমিটির মিটিং ডাকা হয়েছিল। যেখানে উপস্থিত ছিলেন এসিসির সব সদস্য দেশের বোর্ড প্রধানরা। যেখানে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে

tag ট্যাগ: #2222