calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / আন্তর্জাতিক / ভারতীয় হাইকমিশনের নিজ দেশের নাগরিকদের ঘরে থাকার আহ্বান
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ভারতীয় হাইকমিশনের নিজ দেশের নাগরিকদের ঘরে থাকার আহ্বান

সমগ্র বাংলাদেশে চলছে কোটা সংস্কারের আন্দোলন। সেই আন্দোলনে দেশজুড়ে চলছে ব্যাপক গোলযোগ। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে এরইমধ্যে নিহত হয়েছে বেশ কয়েকজন। আহত অসংখ্য। এমতাবস্থায় বাংলাদেশে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের নিরাপত্তা...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪ • বিকাল ০৩:৩৬
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৮১ বার পঠিত

চলমান অস্থিতিশীল পরিস্থিতির আলোকে ঢাকায় ভারতীয় হাইকমিশন এবং চট্টগ্রাম, সিলেট ও খুলনায় ভারতীয় সহকারী হাইকমিশনগুলিতে নাগরিক এবং শিক্ষার্থীদের জন্য ২৪ ঘণ্টা জরুরি যোগাযোগ নম্বর স্থাপন করেছে। শিক্ষার্থী ও নাগরিকদের যেকোনো প্রয়োজনে উক্ত নাম্বারগুলোতে ফোন দিয়ে সহায়তা চাইতে বলা হয়েছে।

ভারতীয় হাই কমিশন, ঢাকা : +880-1937400591 (এছাড়াও হোয়াটসঅ্যাপে) ভারতের সহকারী হাইকমিশন, চট্টগ্রাম: +880-1814654797 / +880-1814654799 (এছাড়াও হোয়াটসঅ্যাপে), সিলেট: +880-1313076411 (হোয়াটসঅ্যাপে), খুলনা: +880-1812817799 (এছাড়াও হোয়াটসঅ্যাপেও) যোগাযোগ করতে বলা হয়েছে।

বার্তা সংস্থা এএনআইয়ের সংবাদে বলা হয়েছে, ভারত সরকার বাংলাদেশের সার্বিক পরিস্থিতির ওপর নজরদারি চালিয়ে যাচ্ছে। কাজেই বাংলাদেশে অবস্থিত ভারতের সকল নাগরিককে ভ্রমণ পরামর্শ মেনে চলার ও জরুরি সহায়তার প্রয়োজন হলে হাইকমিশন বা সহকারী হাই কমিশনে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

tag ট্যাগ: #1111