calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / অর্থনীতি / ১০ হাজার কোটি টাকা ছয় বছরে সরকারি ১৫ সংস্থায় ভর্তুকি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

১০ হাজার কোটি টাকা ছয় বছরে সরকারি ১৫ সংস্থায় ভর্তুকি

সরকারের সেবামূলক কাজে সেবা দিতে গিয়ে এসব প্রতিষ্ঠানে প্রতি বছরই ভর্তুকি বাড়ছে। অর্থ বিভাগের হিসাব অনুযায়ী সরকারি গত ছয় অর্থবছরে সরকারি ১৫ সংস্থায় ভর্তুকি দিতে হয়েছে প্রায় ১০ হাজার কোটি টাকা। এ সময় সবচেয়ে বেশি ভর্তুকি...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৮ জুলাই ২০২৪ • সকাল ১০:৫৭
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১১১ বার পঠিত

অর্থ বিভাগ সূত্র জানা যায়, সমাপ্ত অর্থবছরে ১৫টি সংস্থার মধ্যে সবচেয়ে বেশি অনুদান দেওয়া হয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিসি)। প্রতিষ্ঠানটিকে দেওয়া অনুদানের পরিমাণ ৫২৭ কোটি ৮০ লাখ টাকা।

এরপর রয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। এ সংস্থাকে অনুদান দেওয়া হয়েছে ৪৮২ কোটি ১৭ লাখ টাকা। তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কপোরেশন (বিএসসিআইসি) এবং পায়রা বন্দর কর্তৃপক্ষ। এই দুই প্রতিষ্ঠানকে অনুদান দেওয়া হয়েছে যথাক্রমে ১৯১ কোটি ৯ লাখ টাকা এবং ১০১ কোটি ৭১ লাখ টাকা।

অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে-সমাপ্ত অর্থবছরে বিটাককে ৫২ কোটি ৪০ লাখ টাকা, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষকে ৪১ কোটি ৩২ লাখ টাকা, বিএসবিকে ২৬ কোটি ১৮ লাখ টাকা, রাজশাহী ওয়াসাকে ২২ কোটি ৬৪ লাখ টাকা, এনএইচএকে ১৮ কোটি ২০ লাখ টাকা, রপ্তানি উন্নয়ন ব্যুরোকে (ইপিবি) ১২ কোটি ৯১ লাখ টাকা, খুলনা ওয়াসাকে ১১ কোটি ৪৩ লাখ টাকা, বিএসআরটিআইকে ৮ কোটি ৯৭ লাখ টাকা, বিএসএমআরএনকে ৭ কোটি ১৮ লাখ টাকা, আরডিএকে ৩ কোটি ৫০ লাখ টাকা এবং বিআইডব্লিউটিসিকে ৫০ লাখ টাকা প্রত্যক্ষ ভর্তুকি দেওয়া হয়েছে।

অর্থ বিভাগের একজন কর্মকর্তা এ বিষয়ে জানিয়েছেন, সরকারি এই প্রতিষ্ঠানগুলোর অধিকাংশ লোকসানী সংস্থা। এসব সংস্থাকে টিকিয়ে রাখার জন্য প্রতি বছর বাজেট থেকে প্রতিষ্ঠানগুলোর বিপরীতে অনুদান ও ভর্তুকি দিতে হয়। 

tag ট্যাগ: #111