calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / খেলাধুলা / পাকিস্তানে ‘ভারত না এলে জাহান্নামে যাক’
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

পাকিস্তানে ‘ভারত না এলে জাহান্নামে যাক’

এশিয়া কাপ নিয়ে দিন দিন বিতর্ক বেড়েই চলছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভা হয়েছে গত শনিবার, এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরাতে হতে পারে কি না, তা নিয়ে আলোচনাও হয়েছে। কিন্তু ভেন্যু নিয়ে আলোচনা হলেও আসেনি কোনো সমাধান। পরে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি ২০২৩ • দুপুর ১২:২৯
history আপডেট: ৩ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ৭৩ বার পঠিত

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী সেপ্টেম্বরে পাকিস্তানের মাটিতে বসার কথা এশিয়া কাপের ১৬তম আসর। কিন্তু রাজনৈতিক শীতল সম্পর্কের কারণে প্রতিবেশী দেশে যেতে চায় না ভারত। তাই এবারের আসরটি নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের ইচ্ছার কথা গত অক্টোবরে জানান বিসিসিআই সচিব জয় শাহ। যিনি একই সঙ্গে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি। জয়ের এমন মন্তব্যের পর প্রতিক্রিয়া জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি)। তখনকার পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা ভারতে অনুষ্ঠেয় ২০২৩ বিশ্বকাপ বয়কটের হুমকি দেন। পাকিস্তানী গণমাধ্যমের খবর, নতুন পিসিবি প্রধান নাজাম শেঠিও একই সুরে কথা বলছেন। তবে গত দু’দিনে এসিসির বৈঠকের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের দাবি, আরব আমিরাতেই হতে যাচ্ছে আসন্ন এশিয়া কাপ। এর পরই টচেছেন ক্রিকেট অন্তঃপ্রাণ এই সাবেক তারকা। ইউটিউবে পোস্ট করা এক ভিডিওতে ১৯৯২ বিশ্বকাপজয়ী পাকিস্তান ক্রিকেট দলের অন্যতম এই সদস্য বলেছেন, ‘ভারত যদি পাকিস্তানে খেলতে না আসে, তাহলে তারা জাহান্নামে যাক। টিকে থাকার জন্য পাকিস্তানের কোনো প্রয়োজন নেই ভারতকে।’
এ ধরনের বিতর্ক নিরসনে আইসিসির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন মিয়াঁদাদ। সংস্থাটিকে এই সঙ্কট নিরসনে আরো বেশি সক্রিয় হতে হবে বলে মনে করেন মিয়াঁদাদ, ‘আমি সব সময়ই বলে এসেছি, ভারত যদি না আসে, তাহলে করার কিছু নেই। আমরা আমাদের খেলা চালিয়ে যাব। আইসিসির দায়িত্ব এই ব্যাপারগুলো নিয়ন্ত্রণ করা। না হলে ক্রিকেটের কোনো নিয়ন্ত্রক সংস্থার কী প্রয়োজন থাকতে পারে।’ মিয়াঁদাদ মনে করেন সব সদস্য দেশের জন্যই আইসিসির একটাই আইন থাকা উচিত, ‘কোনো দল যদি কোথাও খেলতে যেতে না চায়, তাহলে যত শক্তিধর ও ক্ষমতাশালী দেশই সেটি হোক না কেন, আইসিসির উচিত তাদের নিষিদ্ধ করা।’ ভারত যেন পৃথিবীর কোনো জায়গাতেই খেলার ব্যাপারে আপত্তি জানাতে না পারে, সে ব্যাপারে মিয়াঁদাদ আইসিসির হস্তক্ষেপ চান, ‘আমি চাই এসব ব্যাপারে আইসিসি ব্যবস্থা নিক। যে দেশই হোক, তারা যদি কোথাও খেলার ব্যাপারে আপত্তি জানায়, তাহলে তাদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিতে হবে। সেই দলকে প্রয়োজনে নিষিদ্ধ করতে হবে।’
ভিডিওটির সবশেষে পাক-ভারত লড়াইয়ের উত্তাপ আরেকটু বাড়িয়ে দিয়েছেন এই সাবেক কিংবদন্তি। কথার লড়াইয়ের সেই পুরনো সুরে বলেছেন, ভারত পাকিস্তানের মাটিতে হেরে যাওয়ার ভয়েই পাকিস্তানে আসতে চায় না বলে মনে করেন মিয়াঁদাদ, ‘তারা কেন পাকিস্তানে আসবে না? তাদের আসা উচিত। আসলে তারা পাকিস্তানের মাটিতে নিজেদের পরিণতি নিয়ে চিন্তিত।’ মিয়াঁদাদ মনে করেন ভারতের এই আতঙ্কের মূল কারণ নিজেদের দেশের দর্শক, ‘ভারতের দর্শক নিজেদের দেশের হার মেনে নিতে পারে না। তারা সবকিছু পুড়িয়ে দেয়। ভারত মনে করে পাকিস্তান সফরে গিয়ে যদি তারা হারে, তাহলে ভারতীয় জনগণ তাদের ছাড়বে না। নরেন্দ্র মোদিও হাওয়ায় মিলিয়ে যাবে।’

tag ট্যাগ: #111