calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / অপরাধ / ঢাকায় ডাকাত আতঙ্ক গভীর রাতে , পাহারায় ছাত্র-জনতা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

ঢাকায় ডাকাত আতঙ্ক গভীর রাতে , পাহারায় ছাত্র-জনতা

রাজধানীর বিভিন্ন এলাকায় বুধবার রাতে ডাকাতির খবর পাওয়া গেছে। আতঙ্কগ্রস্থ ছিলো পুরো রাজধানীবাসী। নির্ঘুম রাত পার করেছেন অনেকে। ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়। পরে প্রতিরোধে রাস্তায় নেমে আসেন সাধারণ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৮ আগস্ট ২০২৪ • বিকাল ০৩:৫৩
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৬৮ বার পঠিত

বিভিন্ন এলাকায় পাহারা বসিয়ে অস্ত্রসহ বেশ কয়েকজনকে আটক করে সেনাবাহিনীর কাছে হস্তান্তরও করেছে ছাত্র-জনতা। তবে এই সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বুধবার (৭ জুলাই) রাতে রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে ডাকাতির চেষ্টাকালে বেশ কয়েকজনকে ধরে ফেলে এলাকাবাসী। পরবর্তীতে তাদের সেনাবাহিনীর টহল দলের হাতে তুলে দেওয়া হয়।

বসিলা এলাকায়ও একই অবস্থা। কিশোর বয়সী কয়েকজনকে ধারালো অস্ত্রসহ আটক করে স্থানীয় ছাত্র-জনতা। রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, উত্তরা, মিরপুরসহ বেশ কয়েকটি এলাকার চিত্রও প্রায় কাছাকাছি। ডাকাতির চেষ্টাকালে আগ্নেয়াস্ত্র আটকের ঘটনাও ঘটেছে এ রাতে।

এ সংক্রান্ত বেশকিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দাবি করা হয়, এসব এলাকায় ডাকাতি হচ্ছে।

পরবর্তীতে সেনাবাহিনীর টহল জোরদার হয়। পাশাপাশি রাজধানীর অনেক এলাকায় রাতভর পাড়া-মহল্লা ভিত্তিক ছাত্র-জনতা টহল দিয়েছে। কারো গতিবিধি সন্দেহজনক হলে তল্লাশি চালানো হয়।

‘আমরা সাভারবাসী’ নামক ফেসবুক গ্রুপে দেখা যায়, সোনাদের হাতে আটক একজনকে গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। ইসিবি চত্বরে দুজনকে ও মোহাম্মদপুরের বসিলায় কয়েকজনকে গণপিটুনি দিয়ে বেধে রেখেছে এলাকাবাসী।

এদিকে, আইএসপিআর থেকে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে।

tag ট্যাগ: #111