calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / রাজনীতি / শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন : জয়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন : জয়

স্বৈরাচার খ্যাত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের রাজনীতি নিয়ে নানা আলোচনা হচ্ছে। মুজিব কন্যা দেশে ফিরবেন কিনা সেটি নিয়েও ব্যাপক আলোচনা চলছিল। সেই আলোচনার টেবিলে পানি ঢেলে দিয়েছিলেন হাসিনা পুত্র সজিব...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৮ আগস্ট ২০২৪ • বিকাল ০৫:১৭
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২৬৯ বার পঠিত

হাসিনার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে পিটিআই যোগাযোগ করে তার ছেলে জয়ের সঙ্গে। তিনি বৃহস্পতিবার (৮ আগস্ট) বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হওয়া মাত্র ফিরবেন শেখ হাসিনা।

কিন্তু ৪ বারের সরকার প্রধান ‘অবসরপ্রাপ্ত বা সক্রিয়’ রাজনীতিবিদ হিসেবে ফিরবেন কিনা তা এখনও সিদ্ধান্ত হয়নি।

অথচ কয়েকদিন আগেই জয় বলেছিলেন, শেখ হাসিনা তার দেশে আর ফিরবেন না। এ ব্যাপারে প্রশ্ন করলে হয় বলেন, হ্যাঁ, এটা সত্যি যে আমি বলেছিলাম তিনি বাংলাদেশে ফিরবে না। কিন্তু গত দুদিনে সারা দেশে আমাদের নেতাকর্মীদের ওপর লাগাতার হামলা হয়েছে। ফলে অনেক পরিস্থিতি বদলে গেছে। এখন আমরা আমাদের জনগণকে নিরাপদ রাখতে যা যা করা দরকার তা করতে যাচ্ছি; আমরা তাদের একা ছেড়ে দেব না।

জয় আরও বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের বৃহত্তম ও প্রাচীনতম রাজনৈতিক দল। তাই আমরা আমাদের জনগণের কাছ থেকে দূরে সরে যেতে পারি না। গণতন্ত্র পুনরুদ্ধার হলে তিনি অবশ্যই বাংলাদেশে ফিরে যাবেন। আমি আশা করি, তিনি সত্যিকার অর্থে তার কথায় অটল থাকবেন।

নিজের নিজের রাজনৈতিক ভবিষ্যৎ ও বোন সায়মা ওয়াজেদ পুতুলের রাজনীতির বিষয়ে অবশ্য তেন কোনো ইঙ্গিত দেননি জয়। এ বিষয়ে এখনও তারা অপ্রতিজ্ঞাবদ্ধ বলে জানান। পিটিআইয়ের প্রশ্নে জয় বলেন, আমি এ প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর দিতে পারব না। তবে বাংলাদেশকে বাঁচাতে ও আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা যা করা দরকার আমি তা করব। মুজিব পরিবার তাদের হতাশায় ফেলে দেবে না।

বাংলাদেশের চলমান অস্থিরতার জন্য হাসিনা পুত্র পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সকে (আইএসআই) দায়ী করেন। তিনি বলেন, পরিস্থিতিগত প্রমাণের ভিত্তিতে আমি পাকিস্তানের আইএসআইকে এসব ঘটনার জন্য সন্দেহ করি। আক্রমণ ও বিক্ষোভগুলো ছিল অত্যন্ত সমন্বিত, সূক্ষ্মভাবে পরিকল্পিত। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিস্থিতিকে উত্তেজিত করার ইচ্ছাকৃত প্রচেষ্টা চালানো হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার যাই করুক না কেন, তারা এটিকে আরও খারাপ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন শেখ মুজিবুর রহমানের দৌহিত্র জয়।

tag ট্যাগ: #111