calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / রাজনীতি / আমা‌কে ‘স‌্যার’ বলার দরকার নেই: তথ্য উপদেষ্টা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

আমা‌কে ‘স‌্যার’ বলার দরকার নেই: তথ্য উপদেষ্টা

ছাত্র-জনতার আন্দোলনে হতাহত সাংবা‌দিকদের পরিবারের পা‌শে থাকার ইচ্ছা প্রকাশ ক‌রে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম ব‌লে‌ছেন, আমা‌কে ‘স‌্যার’ বলার দরকার নেই। আমি আপনা‌দের সন্তান হি‌সে‌বে এখা‌নে এসে‌ছি।...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১৮ আগস্ট ২০২৪ • বিকাল ০৪:০৯
history আপডেট: ২ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ৪৮ বার পঠিত

তি‌নি ব‌লেন, আন্দোলন চলাকা‌লে ইন্টার‌নেট বন্ধ ক‌রে দেওয়া হয়, এমন‌কি সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যমও। কোথায় কী হ‌চ্ছে আমা‌দের জান‌তে দেওয়া হয়‌নি। এসময় ইলেকট্রনিক মি‌ডিয়া নিয়ন্ত্রণ করা হয়ে‌ছে। আমা‌দের বক্তব‌্য প্রচার কর‌তে দেওয়া হয়‌নি। বরং আমা‌দের মিস‌কোড ক‌রে বিকৃত তথ‌্য প্রচার করা হ‌য়ে‌ছে। তারপরও কিছু প্রিন্ট মি‌ডিয়া আমা‌দের বক্তব‌্য প্রচার ক‌রে‌ছে। হয়‌তো গণমাধ‌্যমকর্মীরা ওই সময় হাউজ প‌লি‌সি, কিংবা মা‌লিকদের কার‌ণে স‌ঠিক সংবাদ প্রচার কর‌তে পা‌রি‌নি। আমরা এখন এই প‌রি‌স্থি‌তি থে‌কে বে‌রি‌য়ে আস‌তে চাই। বাক স্বাধীনতার উপর হস্ত‌ক্ষেপ দেখ‌তে চাই না। যদি গণতন্ত্র চাই, তাহলে আমাদের গণমাধ্যমের বাক স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

‘আমরা বিভিন্ন সম‌য়ে গণমাধ‌্যমকর্মীদের থে‌কে শু‌নে‌ছি, মত প্রকা‌শের উপর বি‌ভিন্নভা‌বে বাধা তৈ‌রি করা হ‌য়ে‌ছে। ফ্রিডম অব স্পিচ য‌দি না থা‌কে, তাহ‌লে ফ্রিডম অব স্পিচ নি‌শ্চিত হয় না। গণমাধ‌্যমের স্বাধীনতা নি‌শ্চিত কর‌তে আমা‌দের কাজ কর‌তে হ‌বে। সে ক্ষে‌ত্রে বি‌ভিন্ন আইন ও বি‌ধি নি‌ষেধ র‌য়ে‌ছে, আমা‌দের এসব আইন ও বি‌ধি ‌নি‌ষেধ পুনর্বি‌বেচনা কর‌তে হ‌বে। যা‌তে বাক স্বাধীনতা বাধাগ্রস্ত না হয়।’ যোগ করেন তিনি। 

বিটিভির মান নি‌য়ে প্রশ্ন তু‌লে নাহিদ ইসলাম বলেন, বিটিভিকে দেখলে মনে হয় এটা আশি বা নব্বই দশকের বিটিভি। ওই জেনারেশনই বিটিভি দেখে, আর কেউ বিটিভি দেখে কি না জানি না।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানগুলোকে দ্রুত  গতিশীল ও আধুনিক করা দরকার। সেগুলো খুবই স্থবির অবস্থায় আছে। এর একটা দিক হলো দলীয়করণ, রাজনীতিকীকরণ, আরেকটা হচ্ছে, কনটেন্টগুলো মনে হচ্ছে এই প্রজন্মের জন্য নয়। সেই জায়গা থেকে মনে করি, সব প্রতিষ্ঠানকে আধুনিকীকরণ করা উচিত, ম‌নে ক‌রেন এই উপ‌দেষ্টা।

তি‌নি ব‌লেন, সরকারি একটা প্রতিষ্ঠান, সেখানে কিছু সরকারের অ্যাসাইন করা লোক বসবে, কিছু পদ দখল করে বসে থাকবে, এ রকমটা যাতে না হয়। 

সেন্সর বোর্ড, জুরি বোর্ডসহ এই ধরনের যে কমিটিগুলো রয়েছে, সেগুলো দ্রুত সময়ের মধ্যে পুনর্গঠন করা উচিত মন্তব‌্য ক‌রে উপদেষ্টা বলেন, চল‌চ্চিত্র নি‌য়ে আমা‌দের বে‌শি কাজ কর‌তে হ‌বে। আমাদের তরুণ প্রজন্মের চলচ্চিত্র থেকে অনেক আকাঙ্ক্ষা। তরুণ প্রজন্মের সেই আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না। সেই আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদের চলচ্চিত্র নিয়ে কাজ করতে হবে।

তি‌নি বলেন, অনেকগুলো চলচ্চিত্র সেন্সরড অবস্থায় আছে। সেগুলো পুনর্বিবেচনা করা উচিত। যদি নীতিমালা ভঙ্গ না হয়, সেই চলচ্চিত্রগুলোকে দ্রুত প্রকাশ করার সুযোগ দেওয়া উচিত। এক্ষেত্রে কোনো ধরনের স্বজনপ্রীতি কিংবা ব্যক্তিগত পরিচয় যাতে বিবেচনায় না নেওয়া হয়।



tag ট্যাগ: #1111