calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / জাতীয় / মেট্রোরেল চালু হবে ৭ দিনের মধ্যে : উপদেষ্টা ফাওজুল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

মেট্রোরেল চালু হবে ৭ দিনের মধ্যে : উপদেষ্টা ফাওজুল

মেট্রোরেল চালু হতে সর্বোচ্চ সাত দিন সময় লাগবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাইজুল কবির খান। রোববার (১৮ আগস্ট) সচিবালয়ে প্রথমবারের মতো সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে এসে কর্মকর্তাদের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১৮ আগস্ট ২০২৪ • বিকাল ০৫:০৬
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৪১ বার পঠিত

তিনি বলেন, প্রতিটি কাজ বা প্রকল্পে ব্যয় সংকোচন করতে হবে। এ ব্যাপারে নির্দেশনা দিয়েছি। সড়ক ও জনপথের যেসব প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ বা ভাঙচুর হয়েছে সেগুলো সংস্কার হচ্ছে। আগের মতো সিঙ্গেল সোর্স প্রকিউরমেন্ট হবে না।

তিনি বলেন, চেনামুখ দেখে টেন্ডার হবে না। ঢাকার প্রধান সড়কগুলোতে গাড়ি থামার জায়গা নেই। সেগুলো করতে বলেছি। যেখানে সেখানে গাড়ি থামাতে দেয়া হবে না।

উপদেষ্টা বলেন, শুধু ঢাকা বা বড় শহরে উন্নয়ন হবে তা নয়। যেসব জায়গায় মানুষের চলাচল বেশি, সেসব স্থানে উন্নয়ন হবে। বাংলাদেশে সড়ক নির্মাণ ব্যয় পৃথিবীর সর্বোচ্চ- এই অপবাদ ঘুচাতে হবে। একই ঠিকাদার সব কাজ করবে সেটা হবে না। যারা ভালো করবে তাদের কাজ দেয়া হবে।

tag ট্যাগ: #111