calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আইন-আদালত / তদন্ত শুরু আছাদুজ্জামান মিয়া ও হারুনের অবৈধ সম্পদের
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আইন-আদালত বিশেষ প্রতিবেদন

তদন্ত শুরু আছাদুজ্জামান মিয়া ও হারুনের অবৈধ সম্পদের

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের পর এবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া ও অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদের অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১৯ আগস্ট ২০২৪ • দুপুর ০১:৩৯
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১০৬ বার পঠিত
অন্যদিকে আর্থিক খাতে আলোচিত নাম চৌধুরী নাফিজ সরাফাতের বিরুদ্ধে ব্যাংক দখল ও শেয়ারবাজার থেকে টাকা লুটপাটের অভিযোগের তদন্ত শুরু করেছে দুদক। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ এবং এস আলম গ্রুপের ইসলামী ব্যাংক দখল করে নেওয়ার অভিযোগেরও তদন্ত শুরু করেছে। দুদক সূত্র জানায়, অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান ও অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদের বিরুদ্ধে। দুদকের গোয়েন্দা শাখার প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করা হয়েছে।

অন্যদিকে দুদকের গোয়েন্দা প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও দুবাইয়ে সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীর বিপুল সম্পদ থাকার খবর আগে থেকেই গণমাধ্যমে প্রচার হয়ে আসছিল। খবরে বলা হয়, তাদের নামে বিদেশে বিভিন্ন ব্যাংক হিসাবে বড় অঙ্কের অর্থ জমা রয়েছে। বিদেশে অর্থ জমা রাখার ব্যাপারে তারা বাংলাদেশ ব্যাংক থেকে কোনো অনুমতি নেননি। গত ৪ মার্চ এসব প্রমাণ ও নথি টিআইইউকে ও টিআইবির উদ্যোগে বিএফআইইউ, দুদক, সিআইডি, এনবিআর ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠানো হয়।

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তার পরিবারের অঢেল সম্পদ নিয়ে গত মার্চ মাসে সংবাদ প্রকাশ করে একটি জাতীয় দৈনিক। এরপর ১৮ এপ্রিল দুদক কমিশন সভায় বেনজীর ও তার পরিবারের সম্পদের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়। অনুসন্ধানের পর সম্পদ জব্দ করা হলেও মামলা করা হয়নি।
tag ট্যাগ: #আইন #আদালত