calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / বিনোদন / এরাই দেশ গড়বে, মানুষগুলোকে আগে বাঁচানো দরকার।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

এরাই দেশ গড়বে, মানুষগুলোকে আগে বাঁচানো দরকার।

টানা ভারী বর্ষণ এবং ভারত থেকে আসা পানিতে দেশের ১৩টি জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে লাখ লাখ মানুষের বাড়িঘর-ফসলি জমি তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে ক্ষতির মুখে পড়েছেন ৩৬ লাখ মানুষ। এখন পর্যন্ত ৪ জেলায় ৮ জনের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ২৪ আগস্ট ২০২৪ • দুপুর ১২:১০
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১১৪ বার পঠিত

বৃহস্পতিবার (২২ আগস্ট) ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির ফেসবুকে বন্যাদুর্গত মানুষগুলোকে বাঁচানোর আহ্বান জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন।


তিনি লিখেছেন, মানুষ বাঁচলে ক্ষতি আমরা পুষিয়ে নেব, পানির হিসাব অবশ্যই বুঝে নেব। কখন কে গেট ছেড়েছে সব মনে রেখে অধিকার ঠিকই কড়ায় গণ্ডায় আদায় করা হবে। শুধু এই মুহূর্তে দরকার মানুষগুলোকে বাঁচানো। নতুন জোয়ারে সব সংস্কার করে ফেলা যাবে। কিন্তু এই বন্যার পানির জোয়ারে আগে মানুষগুলোকে বাঁচানো দরকার। এই মানুষগুলোই দেশ গড়বে।

সাফা আরও লিখেছেন, চলেন আরেকবার সাড়া দেই দেশের ছাত্র-জনতা, বুদ্ধিজীবী, উপদেষ্টা, নাগরিক সমাজ, শিক্ষিত সমাজ আর সকল সাধারণ মানুষ। আমরা যুদ্ধ করতে জানি হোক সেটা স্বৈরাচারের বিরুদ্ধে, হোক বা অমানুষ সৃষ্ট বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ, আমরা যে পারি আরেকবার দেখাই। সকল ধরনের সহযোগিতা তৈরি করে ঝাঁপিয়ে পড়ি যার যার যতটুকুই সাধ্য আছে, সবটা দিয়ে।

সবশেষে এই অভিনেত্রী লিখেছেন, সারা দেশের বন্যাকবলিত এলাকার উদ্ধার কাজ বিষয়ে যেকোনো সেবা গ্রহণের জন্য ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ‘১০২’। আর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের নিয়মিত ফোন নম্বর ‘০২২২৩৩৫৫৫৫৫’। মনিটরিং সেলে সার্বক্ষণিক যোগাযোগের মুঠোফোন নম্বর ‘০১৭১৩-০৩৮১৮১’। এ ছাড়া জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল করেও ফায়ার সার্ভিসের এ–সংক্রান্ত সেবা নেওয়া যাবে।

tag ট্যাগ: #সাফা কবির