calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / জাতীয় / কাল খুলছে মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন, খরচ মাত্র ২০ লাখ টাকা।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

কাল খুলছে মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন, খরচ মাত্র ২০ লাখ টাকা।

আগামীকাল শুক্রবার (২০ সেপ্টেম্বর) খুলে দেওয়া হবে মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন। কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হয় স্টেশনটি। এটি সংস্কার করে চালুর ব্যবস্থা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ • রাত ১১:১২
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৪০ বার পঠিত

আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের ডিএমটিসিএল’র কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এ কথা জানান।


মোহাম্মদ আবদুর রউফ বলেন, আগামীকাল থেকেই কাজীপাড়া স্টেশন চালু হবে। এই স্টেশন চালু করতে ২০ লাখ ৫০ হাজার টাকা খরচ হয়েছে। সেখানে এখনও অনেক সরঞ্জাম লাগবে, যা আস্তে আস্তে ঠিক করা হবে। তখন খরচ বাড়তে পারে। তবে শুধু মানুষের কথা ভেবে দ্রুত এটা চালু করা হচ্ছে।


শুক্রবার মেট্রোরেল চলাচলের বিষয়ে তিনি বলেন, শুক্রবার দুপুর ৩টা ৩০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত মেট্রোরেল চলবে। এ ক্ষেত্রে হেডওয়ে (দুই ট্রেনের মধ্যবর্তী সময়) ১০ মিনিট, ৮ মিনিট ও ১২ মিনিট থাকবে সময় অনুযায়ী।


মিরপুর ১০ স্টেশন চালু নিয়ে ব্যবস্থাপনা পরিচালক বলেন, এই স্টেশন নিয়ে একটি কমিটির কাজ করছে। এখনও কী কী ক্ষয়ক্ষতি হয়েছে তা ওই কমিটি দেখছে। আগামী সাত দিনের মধ্যে জানা যাবে ক্ষয়ক্ষতির পরিমাণ। তখন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, গত ১৯ দিনে যাত্রী পরিবহন হয়েছে ৪ কোটি ৪৯ লাখ ৯ হাজার ৯ জন, আর আয় হয়েছে ২০ কোটি ৬৭ লাখ ৩ হাজার ৫৫১।


সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি  

এছাড়া গত ১৮ সেপ্টেম্বর মেট্রোরেলের ভায়াডাক্টের বিয়ারিং প্যাড স্থানচ্যুত হওয়ার কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশসহ রিপোর্ট জমা দিতে সাত সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে রয়েছে ডিএমটিসিএল, প্রকল্প ও পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দাখিল করা হবে। তখন এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানা যাবে।


 শুক্রবারের সময়সূচি

শুক্রবারের মেট্রোরেল চলাচলের সময়সূচি হলো, উত্তরা উত্তর থেকে মতিঝিল রুটে দুপুর ৩টা ৩০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত। মতিঝিল থেকে উত্তরা উত্তর রুটে দুপুর ৩টা ৫০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত।