calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / খেলাধুলা / ভারত দ্বিতীয় দিন শেষে ৩০৮ রানে এগিয়ে।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

ভারত দ্বিতীয় দিন শেষে ৩০৮ রানে এগিয়ে।

চেন্নাই টেস্টে বাংলাদেশকে বড় টার্গেট দিতে যাচ্ছে ভারত। দ্বিতীয় দিন শেষে ভারত এগিয়ে আছে ৩০৮ রানে। চেন্নাইয়ে প্রথম টেস্টে প্রথম ইনিংসে ভারত ৩৭৬ রানে অলআউট হয়। জবাবে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৪৯ রানে অলআউট হয় বাংলাদেশ।...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ • সকাল ১০:০৮
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৪৯ বার পঠিত

তবে নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন জাকির হাসান। কিন্তু ২২ বলে ৩ রান করে আকাশ দ্বীপের বলে বোল্ড হয়ে যান জাকির। পরের বলেই বোল্ড হয়ে যান মুমিনুল হক। তিন ব্যাটারকে হারিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে যায় বাংলাদেশ। প্রথম সেশনে তিন উইকেট হারানো বাংলাদেশ দ্বিতীয়টিতেও ঘুরে দাঁড়াতে পারেনি। দুই ওভার পরই সাজঘরে ফেরত যান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৩০ বলে ২০ রান করে দ্বিতীয় স্লিপে দাঁড়ানো বিরাট কোহলির হাতে ক্যাচ দেন তিনি। পরের ওভারে ফেরেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। ১৪ বলে ৮ রান করে সাজঘরে ফেরত যান তিনি। এরপর সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে দলকে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করেন লিটন দাস। কিন্তু তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। ৪২ বলে ২২ রান করে সাজঘরে ফেরত যান লিটন। তার বিদায়ের পর বোলারদের নিয়ে লড়াই শুরু হয় মেহেদী হাসান মিরাজের। কিন্তু ২২ বলে ৯ রান করে আউট হয়ে যান হাসান মাহমুদ। শেষ সেশনের শুরুতেই বাকি দুই উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। অলআউট হয়ে যায় ১৪৯ রানে। প্রথম ইনিংসে ২২৭ রানে লিড পেয়েও বাংলাদেশকে ফলো অন করায়নি ভারত। তারা ব্যাটিংয়ে নামার পর শুরুর দিকেই ভারতের উইকেট নেন তাসকিন। ইনিংসের তৃতীয় ওভারে তাসকিন আহমেদের দারুণ ডেলিভারিতে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন রোহিত শর্মা। ৭ বলে ৫ রান করেন তিনি। প্রথম ওভার করতে এসে সাফল্য পান নাহিদ রানাও। তার অফ স্টাম্পের বাইরে ফুল লেংথ ডেলিভারি জায়গায় দাঁড়িয়ে ড্রাইভ করতে গিয়ে কট বিহাইন্ড হন ১৭ বলে ১০ রান করা জায়সওয়াল। দিনশেষের আগেই আরও একটি উইকেট এনে দেন মেহেদী হাসান মিরাজ। তার বলে এলবিডব্লিউ আউট হন ৩৭ বলে দুই চারে ১৭ রান করা কোহলি। দিনের শেষটা করেছেন ঋষভ পান্ত ও শুভমান গিল। ৬৪ বলে ৩৩ রানে অপরাজিত গিল। একটি করে ছক্কা ও চারে ১৩ বলে ১২ রানে ব্যাট করেন পান্ত। ভারত এগিয়ে আছে ৩০৮ রানে।


সংক্ষিপ্ত স্কোর 


প্রথম ইনিংসে ভারত ৯১.২ ওভারে ৩৭৬/১০ (সিরাজ ০*; রোহিত ৬, গিল ০, কোহলি ৬, পান্ত ৩৯, জয়সওয়াল ৫৬, রাহুল ১৬, জাদেজা ৮৬, আকাশ ১৭, অশ্বিন ১১৩, বুমরা ৭)


প্রথম ইনিংসে বাংলাদেশ ৪৭.১ ওভারে ১৪৯/১০ (মিরাজ ২৭*; সাদমান ২, জাকির ৩, মুমিনুল ০, শান্ত ২০, মুশফিক ৮, লিটন ২২, সাকিব ৩২, হাসান ৯, তাসকিন ১১, নাহিদ ১১)


দ্বিতীয় ইনিংসে ভারত ২৩ ওভারে ৮১/৩, লিড ৩০৮ (পান্ত ১২*, গিল ৩৩*: রোহিত ৫, জয়সওয়াল ১০, কোহলি ১৭)।