calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / সারা বাংলা / সাত মাস রেলওয়ের ১৫০০ গেট কিপারের বেতন নেই
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

সাত মাস রেলওয়ের ১৫০০ গেট কিপারের বেতন নেই

রেলওয়ের পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলীয় জোনের ১ হাজার ৫০৫ জন গেটকিপার টানা ৭ মাস বেতন পাচ্ছেন না। ফলে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন তারা। প্রকল্পের ফান্ডে অর্থ না থাকায় বেতন প্রদানে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৩ • সকাল ০৮:০০
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৫৬ বার পঠিত

খুলনার ফুলবাড়িগেট রেল ক্রসিংয়ের গেটকিপার হিসেবে দায়িত্ব পালনরত মো. মেহেদী হাসান বলেন, ‘ধার দেনা করে পরিবার-পরিজন নিয়ে আমাদের চলতে হচ্ছে। মানসিকভাবে আমরা মারাত্মকভাবে বিপর্যস্ত। ৭ মাস বেতন পাই না। কবে বেতন পাবো তারও কোনো নিশ্চয়তা নেই। চাকরির কোনো নিশ্চয়তা নেই। মানসিক চাপ নিয়ে বিপর্যস্ত অবস্থায় কিভাবে সাধারণ মানুষের নিরাপত্তা এবং যানবাহন রক্ষা করবো এটাই এখন আমার প্রশ্ন।’ 

রেলওয়ে পশ্চিমাঞ্চলীয় জোন পাকশী'র বিভাগীয় প্রকৌশলী-১'র একটি প্রকল্পের আওতায় ওই গেটে দায়িত্ব পালন করছেন তিনি।

মেহেদী হাসান আরো বলেন, ‘গত রমজান মাসে চাকরি স্থায়ীকরণের দাবিতে আমরা ১৭ দিন অনশন পালন করি। কিন্তু কোনো কাজ হয়নি। চাকরির ভবিষ্যৎ নিয়ে আমরা খুবই হতাশ।’ 

পুরানো আমলের সিগন্যাল ব্যবস্থা মাধ্যমে আমাদের দায়িত্ব পালন করতে হয়। ট্রেন চলাচলের সময় গেট আটকাতে কোনো কারণে সামান্য দেরি হলে অনেকে আমাদের মারধর করতে আসেন। আবার কোনো কারণে গেট একটু আগে আটকালেও একই অবস্থার সৃষ্টি হয়। এককথায় কর্মস্থলে আমরা কোনক্রমে নিরাপদ নই।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রেলপথ মন্ত্রণালয়ের অধীনে দেশের বিভিন্ন স্থানে রেল ক্রসিং পারাপারে জনসাধারণসহ যানবাহনের দুর্ঘটনা এড়াতে অস্থায়ী এবং চুক্তিভিত্তিক গেটকিপার নিয়োগ দেওয়া হয় । সারাদেশের রেলের ঝুঁকিপূর্ণ লেভেল ক্রসিং এ দুর্ঘটনা এড়াতে দিবা-রাত্রি ২৪ ঘণ্টা অতন্দ্র প্রহরীর ন্যায় দায়িত্ব পালন করছেন এ সব গেট কিপার।

tag ট্যাগ: #1111