calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / খেলাধুলা / বাংলাদেশ অধিনায়কbহতাশ ১২০ বলের খেলায় ৫৭ ‘ডট’,
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ অধিনায়কbহতাশ ১২০ বলের খেলায় ৫৭ ‘ডট’,

ব্যাটিং ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমির লড়াইয়ে টিকে থাকার ম্যাচে কোনোরকম প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। ১২০ বলের খেলায় ৫৭ বলে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ • সকাল ১১:০৩
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৯৩ বার পঠিত

ম্যাচে বাংলাদেশের হয়ে ৪৪ বলে ৩৯ রান করেন জ্যোতি। পথে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে এই সংস্করণে ২ হাজার রান পূর্ণ করেন তিনি। ১ হাজার ৩০০ রানও নেই আর কারও। ব্যাটারদের এমন অবস্থায় উন্নতির তাগিদ দিয়েছেন অধিনায়ক।

বলেন, ‘শিক্ষণীয় অনেক কিছুই আমরা সামনে বয়ে নিতে পারি। বিশেষ করে, এই ধরনের টুর্নামেন্টে কীভাবে ইতিবাচক থাকতে হয়। আমাদের দলটা এই ধরনের টুর্নামেন্টে খুব বেশি অভিজ্ঞ নয়। আমাদের জন্য জরুরি হলো ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের আরও বেশি তাড়না দেখানোয় মনোযোগ দেওয়া। আমাদের বোলাররা প্রতিটি ম্যাচেই তাদের কাজ করতে পেরেছে। ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের দায়িত্ব আরও শক্তিশালী হওয়ার।’

শনিবার শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে জ্যোতির দল। যেখানে সেমির সমীকরণ মেলানোর সুযোগ থাকতে। তবে এতসব না ভেবে বিদায়ী ম্যাচটি রাঙাতে চান জ্যোতিরা। বলেন, ‘(দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) ভালো ক্রিকেট খেলা ও জয়ের চেষ্টা করা উচিত আমাদের। এটা স্রেফ আরেকটি খেলা এবং আমরা দল হিসেবে খেলতে চাই, মনে রাখার মতো কিছু নিয়ে ফিরতে চাই।’

tag ট্যাগ: #1111