calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আইন-আদালত / মোদি সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ, আদানি ইস্যুতে কমিটি গঠনে বাধ্য হচ্ছে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আইন-আদালত বিশেষ প্রতিবেদন

মোদি সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ, আদানি ইস্যুতে কমিটি গঠনে বাধ্য হচ্ছে

হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট প্রকাশ্যে আসতেই কার্যত ব্যাকফুটে ভারতের মোদি সরকার। আদানি ইস্যুতে সুপ্রিম কোর্টের একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছে মোদি সরকার এবং শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবিকে। এবার এই মামলায়...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ • সকাল ১১:৩৯
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৩০২ বার পঠিত

সুপ্রিম কোর্টের বেঞ্চ সলিসিটর জেনারেল তুষার মেহতাকে নির্দেশ দিয়েছিলেন, কেন্দ্র ও সেবির সঙ্গে পরামর্শ করে রিপোর্টটি তৈরি করতে হবে। সরকারি বাজার নিয়ন্ত্রণে রাখতে আইনে কোনও বদল প্রয়োজন কি না, তা সুনিশ্চিত করার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের পরামর্শও দেয়া হয়। সেই পরামর্শই এবার মেনে নিল কেন্দ্র। কমিটিতে কারা থাকবেন, সেই নামগুলি মুখবন্ধ খামে শীর্ষ আদালতে জমা দেয়া হবে।

বর্তমানে শেয়ার বাজারে বিনিয়োগ করে মধ্যবিত্তদের একটি বড় অংশ। সে কথা মাথায় রেখে বাজার যাতে মসৃণ ভাবে চলে এবং লগ্নিকারীরা যাতে সুরক্ষিত থাকেন, সে বিষয়টিও নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়েছিল। বুধবারের মধ্যে এ নিয়ে রিপোর্ট জমা দিতে বলা হয়। এদিনই কেন্দ্রের তরফে জানানো হল, নিয়মাবলি কঠোর করতে কমিটি তৈরিতে রাজি কেন্দ্র। মামলার পরবর্তী শুনানি আগামী শুক্রবার। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

tag ট্যাগ: #1111