calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / বিনোদন / আতিফের কনসার্টের টিকিট শেষ, স্টেডিয়ামের অনুমতি মেলেনি এখনো
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

আতিফের কনসার্টের টিকিট শেষ, স্টেডিয়ামের অনুমতি মেলেনি এখনো

কয়েক মাস আগে ঢাকা মাতিয়ে যান পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। কদিন আগে খবর বেরোয়, আবারও ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় এই গায়ক। আয়োজক প্রতিষ্ঠানের কাছ থেকে প্রাপ্ত তথ্যমতে, কনসার্টের বাকি আছে আর মাত্র ৩৭ দিন। ২৯...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ • সকাল ০৮:৫২
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৩১৩ বার পঠিত

এদিকে আর্মি স্টেডিয়ামের দায়িত্বশীল কর্মকর্তা বললেন, অনুষ্ঠানের আয়োজক কর্তৃপক্ষ আমাদের কাছে আবেদন করেছে। আবেদনের পর দাপ্তরিক যে কাজ চলার কথা, তা চলছে। এখনো আর্মি স্টেডিয়ামের অনুমতি তাদের দেওয়া হয়নি।’ বিষয়টি নিয়ে জানতে আয়োজক প্রতিষ্ঠানের হোয়াটসঅ্যাপ নম্বরে খুদে বার্তা পাঠিয়ে কোনো উত্তর পাওয়া যায়নি। এমনকি কল করলেও সাড়া মেলেনি।পাকিস্তানের আবদুল হান্নান জনপ্রিয়তা পান ‘ইরাদে’ ও ‘বিখরা’ গান দিয়ে। ২০২২ সালে মুক্তি পাওয়া তাঁর ‘ইরাদে’ গানটি শোনা হয়েছে ৭ কোটি ৮৭ লাখের বেশিবার। একই বছর মুক্তি পাওয়া ‘বিখরা’ শোনা হয়েছে ৩ কোটি ৮১ লাখ বারের বেশি। দেশ ও দেশের বাইরে নিয়মিত কনসার্টে দেখা যাচ্ছে সংগীতশিল্পী তাহসান খানকে। সর্বশেষ যুক্তরাষ্ট্র মাতিয়ে এসেছেন এই শিল্পী। দেশটির পেনসিলভানিয়া ও নিউইয়র্কে কনসার্টে অংশ নেন তিনি।


এ ছাড়া কনসার্টে থাকার কথা রয়েছে বর্তমান সময়ে তরুণদের কাছে বেশ জনপ্রিয় ব্যান্ড কাকতাল। ‘আবার দেখা হবে’, ‘গোলকধাঁধা’, ‘সোডিয়াম’-এর মতো গান দিয়ে তরুণ শ্রোতাদের নজর কেড়েছে ব্যান্ডটি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৯ নভেম্বর বিকেল পাঁচটা থেকে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হবে কনসার্টটি। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা একটায়।


আতিফ আসলাম, আবদুল হান্নান ছাড়াও এই কনসার্টে থাকবে বিশেষ চমক, যা এখনই প্রকাশ করছে না আয়োজক কমিটি।