calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / আরও ৩৮ ফিলিস্তিনি নিহত ইসরায়েলের বর্বর হামলায়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

আরও ৩৮ ফিলিস্তিনি নিহত ইসরায়েলের বর্বর হামলায়

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার খান ইউনিসে একটি আবাসিক এলাকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ • সকাল ০৯:৪৭
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৩৬ বার পঠিত

স্থানীয় চিকিৎসকদের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা শুক্রবার (২৫ অক্টোবর) এ তথ্য জানিয়েছে।


সংবাদমাধ্যমটি জানিয়েছে, নিহতদের মধ্যে ১৪ শিশু রয়েছে। বোমা হামলার কারণে সৃষ্ট ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। এছাড়া নিহতদের মধ্যে ১৩ জন একই পরিবারের সদস্য।


এর আগে, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত থেকে গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৭২ জন নিহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।


উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৮৪৭ জনে। আহত হয়েছেন এক লাখের বেশি। হামলার পর যে ছবিগুলো বেরিয়ে আসছে তা অনেক বেশি ভয়ঙ্কর।