calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / জাতীয় / নির্ভয়ে ১৬ বছরে সংঘটিত সকল ক্রাইমকে সমাজের সামনে তুলে ধরুন : স্থানীয় সরকার উপদেষ্টা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

নির্ভয়ে ১৬ বছরে সংঘটিত সকল ক্রাইমকে সমাজের সামনে তুলে ধরুন : স্থানীয় সরকার উপদেষ্টা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, গত ১৬ বছর আমরা সবাই একটা পরিস্থিতির মধ্যে ছিলাম৷ জুলাই- আগস্ট গণঅভ্যূত্থানের মাধ্যে এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটেছে।...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ • সকাল ০৯:৫০
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৬১ বার পঠিত

উপদেষ্টা আজ শুক্রবার সন্ধ্যায় বিএমএ ভবনে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র‍্যাব) এর ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত সভায় উপস্থিত সাংবাদিকদের প্রতি এসব কথা বলেন।


বহুল আলোচিত সাংবাদিক দম্পতি হত্যার বিচার প্রসঙ্গে হাসান আরিফ বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যার বিচার বিগত সরকারের আমলে পদে পদে বাঁধার সম্মুখীন হয়েছে। আশা করছি, এই বাঁধা এখন আর সামনে এসে দাঁড়াবেনা৷ আমার দৃঢ় বিশ্বাস, আপনারা সোচ্চার হলে সাগর-রুনী হত্যার বিচারও এবার হবে৷


উপদেষ্টা বলেন, বিদেশী বিনিয়োগকারীরা দেশে এসে প্রথমেই জানতে চান আমাদের ক্রাইম রেট কেমন! একসময় হংকং বা দক্ষিণ কোরিয়ার ক্রাইম রেট অনেক বেশি ছিল৷ কিন্তু এখন সেখানে ক্রাইম রেট একেবারে শূন্যের কাছাকাছি। এসব অঞ্চলে বৈদেশিক বিনিয়োগের হারও এখন বেশি৷ বাংলাদেশের ক্রাইম রেটও জিরোতে নিয়ে আসতে হবে৷ একটি বিনিয়োগ বান্ধব রাষ্ট্র বিনির্মানে সরকারকে সহায়তা করবে ক্র‍্যাব সদস্যগণের কাছে এটাই প্রত্যাশা করি।


বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন(ক্র‍্যাব) এর সভাপতি কামরুজ্জামান খান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাইনুল হাসান, এনডিসি, র‍্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মুনিম ফেরদৌস, আম্বার গ্রুপের সত্ত্বাধিকারী শওকত আজিজ রাসেলসহ আরও অনেকে।