calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / জাতীয় / আরেক ডাকাত গ্রেফতার লেফটেন্যান্ট তানজিম হত্যায়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

আরেক ডাকাত গ্রেফতার লেফটেন্যান্ট তানজিম হত্যায়

কক্সবাজারের চকরিয়ায় লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) হত্যার ঘটনায় জড়িত মোহাম্মদ কামাল উদ্দিন প্রকাশ (৩৫) ওরফে ভিন্ডি কামাল নামে আরেক ডাকাতকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ • সকাল ০৯:৫২
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৮৫ বার পঠিত

শুক্রবার (২৫ অক্টোবর) সকালে চকরিয়ার রংমহল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) রাতে জানায়, গত ২৪ সেপ্টেম্বর কক্সবাজারের চকরিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযান পরিচালনার সময় বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) শহীদ হয়েছিলেন। ঘটনার সঙ্গে সম্পৃক্ত দুষ্কৃতকারীদের ধরতে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান চলমান। এরই প্রেক্ষিতে আজ আনুমানিক ১০টা ৩৫ মিনিটে চকরিয়ার রংমহল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাত কামাল উদ্দিন প্রকাশ ওরফে ভিন্ডি কামালকে গ্রেপ্তার করে বাংলাদেশ সেনাবাহিনী।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাত কামাল ওই ডাকাতির ঘটনায় তার সম্পৃক্ততা স্বীকার করেছে উল্লেখ করে আইএসপিআর আরও জানায়, অদ্যাবধি ওই হত্যাকাণ্ড এবং ডাকাতির ঘটনায় জড়িত ১২ জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী, যাদের মধ্যে তিনজন সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। ওই ঘটনায় জড়িত অবশিষ্ট ডাকাতদের গ্রেপ্তারের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সর্বাত্মক অভিযান অব্যাহত রয়েছে।


গ্রেপ্তার ভিন্ডি কামালকে চকরিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর সেনাবাহিনীর পক্ষ থেকে চকরিয়া থানায় এ সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে।