calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / রাজনীতি / বিএনপি রাষ্ট্রপতি ইস্যুতে নিজেরা আলোচনা করে সিদ্ধান্ত জানাবে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

বিএনপি রাষ্ট্রপতি ইস্যুতে নিজেরা আলোচনা করে সিদ্ধান্ত জানাবে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাদের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতির অপসারণের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি বিএনপি।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ • সকাল ১১:৫৭
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৫৭ বার পঠিত

বিষয়টি নিশ্চিত করে শনিবার (২৬ অক্টোবর) রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে জানান, বৈঠকে আমরা তাদের বক্তব্য শুনেছি, কোনো সিদ্ধান্ত দেয়নি। দলের স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে।


রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শনিবার বিকেলে অনুষ্ঠিত এই বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আট নেতা এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন ৩ সদস্যদের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।


প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, বিএনপি আমাদের সব কথা শুনেছে। তারা দলীয় ফোরামে আলোচনা করে পরে তাদের সিদ্ধান্ত জানাবে। তবে, জামায়াত ও ইসলামী আন্দোলন রাষ্ট্রপতির অপসারণ চায়।


তিনি আরও বলেন, বৈঠকে রাষ্ট্রপতির অপসারণ ছাড়াও আরও দুটি বিষয়ে আলোচনা হয়েছে। সেগুলো হলো প্রক্লেমেশন অব সেকেন্ড রিপাবলিক কীভাবে গঠন করা যায় এবং জাতীয় ঐক্যকে ধরে রেখে কীভাবে সরকার পরিচালনা করা যায়।


বৈঠকে অংশ নেওয়া জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, রাষ্ট্রপতির অপসারণে সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। তবে তাকে অবশ্যই সরে যেতে হবে। সেকেন্ড রিপাবলিক ডিক্লারেশন করতে হবে।


তিনি আরও বলেন, রাষ্ট্রপতির অপসারণে জনগণের দাবিতে আমরা মাঠে থাকব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে দাবিটা জানিয়েছিল, আমরা তাতে সমর্থন দিয়েছে। আমরা ছাত্রদের পাশে থাকব।