calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / সারা বাংলা / দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর : জয় এন্টারপ্রাইজ বারবার কাজ পায়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর : জয় এন্টারপ্রাইজ বারবার কাজ পায়

২০২৪-২৫ অর্থবছরে ত্রাণের ৭৬ কোটি ৪০ লাখ টাকার ঢেউটিন ক্রয় করবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। কিন্তু আগের শর্ত পরিবর্তন না করেই ঢেউটিন ক্রয়ের টেন্ডার আহ্বান করেছে প্রতিষ্ঠানটি। এতেই জটিলতা তৈরি হয়েছে। অধিদপ্তরের ত্রাণের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ • সকাল ০৯:৩৮
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১২৭ বার পঠিত

ত্রাণের ৭৬ কোটি ৪০ লাখ টাকার ঢেউটিনের স্পেসিফিকেশন সুনির্দিষ্টকরণ, পরিবর্তন ও শর্ত শিথিলের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে আবেদন করেছেন সরদার ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী সরদার আবদুল কাদের। তিনি আবেদনে উল্লেখ করেছেন, ঢেউটিন ক্রয়ের টেন্ডারে অংশ নিতে শিডিউল ক্রয় করলেও স্পেসিফিকেশন এবং শর্তের বেড়াজালে পড়েছেন অন্যসব ঠিকাদার। বাজারে প্রচলিত সর্বোচ্চ মানের স্পেসিফিকেশন ও সহজ শর্ত নির্ধারণ করে সময় বাড়ানোর আবেদন করেন তিনি।


সরদার ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী সরদার আবদুল কাদের বলেন, ঢেউটিন ক্রয়ের টেন্ডারে অংশ নিতে শিডিউল ক্রয় করলেও স্পেসিফিকেশন এবং শর্তের বেড়াজালে পড়েছেন অন্যসব ঠিকাদার। কোনো ঢেউটিন উৎপাদনকারী মিল এমন শর্তে ঢেউটিন বিক্রি করতে পারবে না।


তিনি বলেন, ২০২৪-২৫ অর্থবছরে ত্রাণের ৭৬ কোটি ৪০ লাখ টাকার ঢেউটিন ক্রয়ে স্পেসিফিকেশন পরিবর্তন করতে হবে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে একটি মাত্র প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার যে অনিয়ম এত দিন ছিল তা বন্ধ করতে হবে। এতে অনেক মিল মালিক ও সরবরাহকারী টেন্ডারে অংশ নিতে পারবেন। এতে আসবে স্বচ্ছতা। বারবার একই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পাওয়ার অর্থ সেখানে অনিয়ম ও যোগসাজশের সম্ভাবনা থাকে। সরদার আবদুল কাদের, এবার আমাদের আহ্বানে কর্তৃপক্ষ পরিবর্তনের আশ্বাসও দিয়েছিল। কিন্তু কোনো এক অদৃশ্য শক্তির জোরে টেন্ডার আহ্বান করা হয়েছে। ঢেউটিন সরবরাহে প্রচলিত বাজারে পাওয়া যায় এমন স্পেসিফিকেশন তৈরি করে সব উৎপানকারী ও সরবরাহকারীকে টেন্ডারে অংশ নেওয়ার সুযোগ দিলে প্রতি টন ঢেউটিন ২ লাখ ২২ হাজার টাকার পরিবর্তে ১ লাখ ৫০ টাকায় ক্রয় করা সম্ভব। এতে সরকারের প্রতি টন ঢেউটিনে ৭২ হাজার টাকা সাশ্রয় হতে পারে। অথচ একই প্রতিষ্ঠানকে বারবার কাজ পাইয়ে দিয়ে এই টাকা অতিরিক্ত খরচ করানো হচ্ছে।


বারবার যেন জয় এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠান কাজ পাওয়ার বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান বলেন, মন্ত্রণালয়ের সচিব এ বিষয়ে ভালো বলতে পারবেন।


দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসানকে একাধিক ফোন করার পরও ফোনে পাওয়া যায়নি।