calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / খেলাধুলা / তারেক জিয়া ও মির্জা ফখরুলের অভিনন্দন সাফ জয়ী নারী ফুটবল দলকে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

তারেক জিয়া ও মির্জা ফখরুলের অভিনন্দন সাফ জয়ী নারী ফুটবল দলকে

সাফ ফুটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশের নারী ফুটবলারদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলমগীর।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ • সকাল ০৯:৫৪
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২০০ বার পঠিত

বুধবার (৩০ অক্টোবর) রাতে এক বার্তায় ফুটবলারদের অভিনন্দন জানান তারা। অভিনন্দন বার্তায় তারা বলেন, সাফ নারী ফুটবলে চ্যাম্পিয়ন অদম্য বাংলাদেশ।


অভিনন্দন বার্তায় বলা হয়, দুই বছর আগে প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছিল বাংলাদেশ। এবার নেপালকে আবার ২-১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রেখেছেন লাল-সবুজের অদম্য মেয়েরা। এই বিজয়ে আমরা সবাই উচ্ছ্বসিত। দেশের ফুটবলে যা নতুন এক ইতিহাস। তাদের এই শিরোপা অর্জনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিনন্দন জানান। তারা আশা করেন, ফুটবলাররা শিরোপা অর্জনে ধারাবাহিকতা বজায় রেখে উত্তরোত্তর উন্নতি করবেন। পাশাপাশি বাংলাদেশের ফুটবলের গৌরব ফিরে আনতে খেলোয়াড় ও কর্মকর্তার আরো গঠনমূলক ভূমিকা রাখবেন।