calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / অপরাধ / মোহাম্মদপুরে আবার খুন: কাটছে না আতঙ্ক
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

মোহাম্মদপুরে আবার খুন: কাটছে না আতঙ্ক

রাজনৈতিক পালাবদলে অবৈধ মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, বাজার-ফুটপাতসহ নানা খাত দখলে নিতে মরিয়া ঢাকার মোহাম্মদপুর এলাকার একাধিক সন্ত্রাসী গ্রুপ। অস্ত্রের ঝনঝনানিতে অশান্ত এই আবাসিক এলাকার মধ্যে সবচেয়ে বিপজ্জনক জেনেভা ক্যাম্প...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ২ নভেম্বর ২০২৪ • দুপুর ০১:৫৬
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৬১ বার পঠিত

এত কড়াকড়ির মধ্যেই বৃহস্পতিবার আবার জেনেভা ক্যাম্পে খুন হলেন একজন। মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান বলেন, জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের দুপক্ষের সংঘর্ষে এই হত্যাকাণ্ড হয়েছে। নিহতের নাম রাজা।

এর আগে ২৬ অক্টোবর সন্ধ্যায় জেনেভা ক্যাম্পে গোলাগুলিতে শিশুসহ তিনজন গুলিবিদ্ধ হন, যাদের মধ্যে একজন ২৮ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বরত কর্মকর্তারা বলছেন, লোকবল ও টহল ভ্যান সংকটসহ নানা সীমাবদ্ধতায় অপরাধ নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে, তবে চেষ্টা চলছে। লোকবল ও প্রয়োজনীয় সরঞ্জাম পেলে এ ধরনের কর্মকাণ্ড দ্রুতই নিয়ন্ত্রণে নেওয়া যাবে।

৫ আগস্ট সরকার পতন ঘিরে থানায় থানায় হামলা ও সংঘর্ষের জেরে এখনও পুরোপুরি গুছিয়ে উঠতে পারেনি থানাগুলো, যার মধ্যে মোহাম্মদপুর থানাও রয়েছে। এই থানার ওসি বলেছেন, তাদের লোকবলের সংকট রয়েছে, সরঞ্জামের সংকট রয়েছে।

মোহাম্মদপুরে ১১ অক্টোবর গভীর রাতে সেনাবাহিনী ও র‌্যাবের পোশাক পরে সংঘবদ্ধ ডাকাত দল এক ব্যবসায়ীর বাসায় ঢুকে সাড়ে ৭৫ লাখ টাকা ও ৬০ ভরি স্বর্ণালংকার লুটের ঘটনা সবার মনে আতঙ্কের সৃষ্টি করে। 

তবে ঘটনার কিছুদিনের মধ্যে ডাকাতিতে জড়িত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে র‌্যাব ও ডিবি। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই ২০ অক্টোবর মোহাম্মদপুরেই দিনে-দুপুরে অস্ত্রের মুখে গাড়ি থামিয়ে ডাকাতির ঘটনা ঘটে। সেদিন সকাল সোয়া ১০ টার দিকে মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড ৩ নম্বর সড়কে নেসলে কোম্পানির পণ্য পরিবহনকারী একটি গাড়ি থামিয়ে ১২ লাখ টাকা ছিনিয়ে নেয় ডাকাত দলের সদস্যরা।

tag ট্যাগ: #খুন: