calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / জাতীয় / ভেঙে পড়ল বিমানের দরজা শাহজালাল বিমানবন্দরের
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

ভেঙে পড়ল বিমানের দরজা শাহজালাল বিমানবন্দরের

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি বোর্ডিং ব্রিজ-৬ হঠাৎ নিচে নেমে গিয়ে কুয়েত এয়ারওয়েজের একটি প্লেনের দরজা ভেঙে গেছে।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ৬ নভেম্বর ২০২৪ • সকাল ১০:৩১
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৪০ বার পঠিত

মঙ্গলবার রাত ২টা ২০ মিনিটে কুয়েত এয়ারওয়েজের বোয়িং ৭৭৭-৩০০ মডেলের প্লেনটিতে এ ঘটনা ঘটে।


শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, কুয়েত এয়ারওয়েজের কেইউ-২৮৩ ফ্লাইটটি রাত দেড়টায় কুয়েত থেকে যাত্রী নিয়ে ঢাকায় অবতরণ করে। যাত্রীরা ফ্লাইট থেকে নামার পরপরই দরজা ভেঙে যায়। এ সময় প্লেনের ভেতরে শুধু পাইলট ও কেবিন ক্রুরা ছিলেন। প্লেনটি রাত পৌনে ৩টার দিকে ২৮৪ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে কুয়েত যাওয়ার কথা ছিল।


পরে যাত্রীদের এয়ারপোর্ট থেকে হোটেলে পাঠানোর ব্যবস্থা করা হয়। কুয়েতের আরেকটি ফ্লাইট ঢাকায় এসে তাদের নিয়ে যাবে। এ ছাড়া যাদের কুয়েত থেকে কানেক্টিং ফ্লাইট ছিল, তাদের বিনামূল্যে নিজ নিজ গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হবে।


সূত্রটি আরো জানায়, সাধারণ প্লেনের সঙ্গে বোর্ডিং ব্রিজের একটি গ্যাপ থাকতে হয়। এই প্লেনের সঙ্গে বোর্ডিং ব্রিজ লাগানো ছিল, মাঝে কোনো গ্যাপ ছিল না।