calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / রাজনীতি / বন্ধ হয়নি চাঁদাবাজি ,গণঅভ্যুত্থানে ব্যক্তি পরিবর্তন হয়েছে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

বন্ধ হয়নি চাঁদাবাজি ,গণঅভ্যুত্থানে ব্যক্তি পরিবর্তন হয়েছে

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ব্যক্তি পরিবর্তন হয়েছে, বন্ধ হয়নি চাঁদাবাজি। ওসি বদলি হয়, ডিসি বদলি হয়; কিন্তু চাঁদার সিস্টেম থেকেই গেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ • বিকাল ০৫:৪৩
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৮২ বার পঠিত

তিনি আরো বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ, লুটরাজ বন্ধ করতে হলে ইসলামী শাসন কায়েম করতে হবে। যতদিন ইসলামী শাসন কায়েম না হবে, ততদিন এ দুর্নীতিবাজকে দমন করা যাবে না। সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ভোলা-বরিশাল সেতু বাস্তবায়ন ও ভোলার গ্যাস ভোলাসহ বরিশাল বিভাগে ব্যবহারে নিশ্চিত করতে হবে। আর যদি তা না হয় তাহলে ভোলার মানুষদের সাথে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে।

আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ এবং শান্তির প্রতিক হাতপাখা। তাই সকলকে হাত পাখায় সমর্থন দেওয়ার আহ্বান করেন নায়েব আমীর। ফয়জুল করীম বলেন, বর্তমান নির্বাচন কমিশন যদি ভোটের অধিকার নিশ্চিত না করে তাহলে অতীতের কমিশনের মত তাদেরও অবস্থা খারাপ হয়ে যাবে। এ দেশের জনগণ ছাড় দিবে না।

ভোলার আবাসনে গ্যাস সংযোগ, ইন্ট্রাকোর সাথে অবৈধ চুক্তি বাতিল, ভোলা-বরিশাল সেতু বাস্তবায়ন, ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে গণ-সমাবেশে ভোলা জেলা (উত্তর) ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদদানের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ সিরাজুল ইসলাম, ভোলা সদর আসনের সম্ভাব্য এমপি প্রার্থী মাওলানা ওবায়েদ বিন মোস্তফা। গণ-সমাবেশে আরো উপস্থিত ছিলেন মাওলানা ইয়াসিন নবীপুরী, মাওলানা আবদুর রহমান, মাওলানা তাজ উদ্দিন ফারুকী, মাওলানা মুজির উদ্দিন, মাওলানা আবুল কালাম আজাদ, মানবাধিকার কর্মী মোবাশ্বির উল্লাহ চৌধুরী, আলহাজ্ব নুরুল ইসলাম পাটোয়ারী, মাওলানা গোলাম মোর্শেদ, ছাত্র প্রতিনিধি রাহিম ইসলাম প্রমুখ।

tag ট্যাগ: #চাঁদাবাজি