calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / বিনোদন / দাবি জানাচ্ছি আন্দোলন আপডেটের অ্যাপ তৈরির : শাওন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

দাবি জানাচ্ছি আন্দোলন আপডেটের অ্যাপ তৈরির : শাওন

প্রায় প্রতিদিনই ঢাকার কোনো না কোনো স্থানে আন্দোলন-বিক্ষোভ দেখা যায়। বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করছেন আন্দোলনকারীরা। ফলে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ঠাট্টা’ করে একটি স্ট্যাটাস...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ • দুপুর ০২:৫৬
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৩৯ বার পঠিত

শাওনের সেই পোস্টে একজন মন্তব্য করেছেন, “আজকের দিনের প্রথম ভাগের আপডেট: ১. মাহবুবুর রহমান কলেজে ব্যাপক ভাঙচুর ও লুট। ২. আগারগাঁওয়ে অটোরিকশা (বাংলার টেসলা) পাইলটরা দখল নিয়ে বন্ধ করে দিয়েছে ইউনাইটেড স্টেট অব মিরপুর সড়ক। ৩. বকেয়া বেতনের দাবিতে চন্দ্রা-নবীনগর সড়ক আবারো নিজেদের দখলে নিয়েছে শ্রমিকরা।”

এ মন্তব্যের জবাবে খানিকটা মজা করে মেহের আফরোজ শাওন লিখেন, “যাক বাবা মনটা শান্ত হলো! আন্দোলন ছাড়া দিনটা গেলে মনে হয় কি যেন নাই!”

আজ সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছে ব্যাটারিচালিত রিকাশচালকেরা। ফলে ঢাকা শহরে যানজটের সৃষ্টি হয়েছে। এরই মধ্যে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে শিক্ষার্থীদের হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ (ডিএমআরসি) অভিমুখে লাঠি হাতে লংমার্চে করছে কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। মুখোমুখি অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। ফলে ঢাকা-সিলেট মহাসড়কেও যাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।