calendar_today শনিবার, ২২ কার্তিক ১৪৩৩ • ৭ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
‘৭ নভেম্বরের চেতনার ফলেই সফল হয়েছে জুলাই গণঅভ্যুত্থান’: রুহুল কবির রিজভী ◆ ২৬ বছর পর পরিবর্তন: খাগড়াছড়ি জেলা জামায়াতের নতুন আমির ◆ জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের তিন সদস্যসহ নিহত ৪ ◆ গ্রাম পুলিশের মহাসমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান ◆ তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ ◆ মতলব দক্ষিণে ১৫ মামলার আসামি ‘মেজর ডালিম’সহ গ্রেপ্তার ৬ ◆ ‘বাংলাদেশকে আর তাঁবেদার রাষ্ট্র হতে দেব না’: ৭ নভেম্বরের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ◆ ইয়েমেনে জনাকীর্ণ বাজারে বিমান হামলা: নিহত অন্তত ৩০, পাল্টাপাল্টি দোষারোপ ◆ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◆ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য ◆ ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন
home হোম / সারা বাংলা / বিশ্ব মৃত্তিকা দিবস পালিত বাকৃবিতে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

বিশ্ব মৃত্তিকা দিবস পালিত বাকৃবিতে

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) উৎসবমুখর পরিবেশে ১০ম ‘বিশ্ব মৃত্তিকা দিবস-২০২৪’ পালিত হয়েছে। এবারের মৃত্তিকা দিবসের প্রতিপাদ্য- 'মাটির যত্ন নেওয়া: পরিমাপ, মনিটর, পরিচালনা'।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ • দুপুর ০১:৩২
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৭৮ বার পঠিত

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে একটি র‌্যালি বের হয়।

র‌্যালিতে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে অংশগ্রহণ করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক ও জব্বারের মোড় প্রদক্ষিণ করে কৃষি অনুষদের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে ওই সম্মেলন কক্ষে বিশ্ব মৃত্তিকা দিবস ওপর একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন বাকৃবির মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম কিবরীয়া।

সেমিনারে বক্তরা বলেন, এবারের প্রতিপাদ্য সঠিক মাটি পরীক্ষা, মাটির গুণাগুণ নিয়মিত পর্যবেক্ষণ ও টেকসই মাটি ব্যবস্থাপনার উপর জোর দেয়াকে বুঝায়। মাটির যত্ন নেয়া মাটির স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ মাটির স্বাস্থ্যের সাথে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সরাসরি সম্পর্ক রয়েছে।

এসডিজি ও মাটির স্বাস্থ্য সম্পর্কে বক্তারা বলেন, লক্ষ্যমাত্রা ২, ৩, ১৩ ও ১৫ পূরণে মাটির যথাযথ ভূমিকা রয়েছে। তাই নিরাপদ ও পুষ্টিগুণসম্পন্ন খাদ্য উৎপাদন এবং মানব স্বাস্থ্যের সাথে মাটির গভীর একটি সম্পর্ক রয়েছে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম।

tag ট্যাগ: #বাকৃবি