প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব শাহরিয়ার পামির তাঁর অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে এ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এর বিশেষ প্রদর্শনীতে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ৩ হাজার ক্যাডেট অংশ নিচ্ছেন। তাঁদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ স্কাউটসের ৫০০ সদস্য। সব মিলিয়ে এই বর্ণাঢ্য প্রদর্শনীতে অংশ নিচ্ছেন ৩ হাজার ৫০০ জন।
অনুষ্ঠানে আরও উপস্থিত রয়েছেন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ছাড়া মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন দেশের কূটনীতিক ও রাষ্ট্রদূতরাও এতে অংশ নিয়েছেন।