calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / জাতীয় / যা বললেন শায়খ আহমাদুল্লাহ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

যা বললেন শায়খ আহমাদুল্লাহ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে

‘আমাদের দেশের সংখ্যালঘু ভাইয়েরা নিরাপদে আছেন এবং আরো নিরাপদ থাকবেন। তাদের নিরাপদ রাখার জন্য সরকার যেমন কাজ করছে, ধর্মীয় নেতারাও কাজ করছেন। আমরা ঐক্যবদ্ধ আছি ঐক্যবদ্ধ থাকব।’ বলেছেন জনপ্রিয় আলেম ও আলোচক আস-সুন্নাহ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ • সকাল ১১:১৬
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৯২ বার পঠিত

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের বৈঠকে অংশগ্রহণের পর এসব কথা বলেন শায়খ আহমাদুল্লাহ।


তিনি বলেন, প্রধান উপদেষ্টার ডাকে সাড়া দিয়ে বিভিন্ন ধর্মের নেতারা এখানে এসেছেন। অন্য ধর্মাবলম্বীরা তাদের অবস্থা ব্যক্ত করেছেন। বাংলাদেশে চমৎকার ধর্মীয় সম্প্রীতি বজায় আছে। সেটা কীভাবে ধরে রাখা যায়, সেজন্য সবাই মন খুলে কথা বলেছি। প্রধান উপদেষ্টা মনোযোগ দিয়ে আমাদের কথাগুলো শুনেছেন।


সম্প্রতি চট্টগ্রামে ঘটে যাওয়া আইনজীবী আলিফের হত্যাকাণ্ড এবং কিছুদিন আগে ফরিদপুরে দুই জন নির্মাণশ্রমিকের হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে আহমাদুল্লাহ বলেন, এসব নৃশংস ও উস্কানিমূলক ঘটনার পর গোটা দেশের মুসলমান অত্যন্ত ধৈর্য এবং সংযমের পরিচয় দিয়েছে। আমরা এটিকে সাধুবাদ জানিয়েছি, ঠিক তেমনি এটি ধরে রাখার সংগ্রামও চালিয়ে যাচ্ছি।