calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / চীনকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের রাশিয়াকে সমর্থন দেবেন না :
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

চীনকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের রাশিয়াকে সমর্থন দেবেন না :

ইউক্রেনে রাশিয়ার হামলার প্রতি 'ভয়াবহ সমর্থন' না দিতে চীনকে হুঁশিয়ার করে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। এছাড়া কথিত চীনা গোয়েন্দা বেলুনের মাধ্যমে মার্কিন আকাশসীমা লঙ্ঘনের নিন্দাও জ্ঞাপন করেছেন।...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ • সকাল ১০:১৮
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৫০ বার পঠিত

মার্কিন আকাশে চীনা বেলুন দেখা যাওয়ার পর থেকে দেশ দুটির মধ্যকার সম্পর্কে আরো অবনতি ঘটেছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে বেলুনটি গুলি করে ভূপাতিত করা হয়েছে। তবে চীন, বলেছে, এটি আবহাওয়া-সংক্রান্ত বেলুন। তারা এটি গোয়েন্দা বেলুনের মার্কিন দাবি প্রত্যাখ্যান করেছে। এছাড়া বেলুনটি গুলি করে ভূপাতিত করায় যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছে।

রোববার সকালে এনবিসি নিউজে 'মিট দি প্রেস উইথ চাক টডে' ব্লিনকেন বলেন, চীনের রাশিয়াকে ভয়াবহ সমর্থন দেয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। তিনি ওয়াংকে সুস্পষ্টভাবে বলেন, 'এতে আমাদের সম্পর্কে ভয়াবহ পরিণতি' ঘটবে।

তিনি বলেন, রাশিয়াকে 'অস্ত্রসহ নানা ধরনের ভয়াবহ সহায়তা প্রদান করা হচ্ছে।' তিনি বলেন, ওয়াশিংটন শিগগিরই আরো বিস্তারিত তথ্য প্রকাশ করবে।

উল্লেখ্য, ইউক্রেনে রুশ বাহিনীর হামলার ঠিক আগ দিয়ে গত ফেব্রুয়অরিতে রাশিয়া ও চীন 'সীমাহীন' অংশীদারিত্ব চুক্তিতে সই করে। পাশ্চাত্যের সাথে মস্কোর যোগাযোগ সঙ্কুচিত হওয়ার প্রেক্ষাপটে রুশ-চীন সম্পর্ক আরো বাড়ছে।

ইউক্রেন যুদ্ধে চীনা প্রতিক্রিয়া নিয়ে পাশ্চাত্য বেশ উদ্বিগ্ন। অনেকে আশঙ্কা করছে, রাশিয়ার জয় তাইওয়ানের প্রতি চীনা পদক্ষেপকে উস্কে দেবে। রাশিয়ার ইউক্রেন যুদ্ধ এবং একে 'হামলা' হিসেবে অভিহিত করতে অস্বীকার করে আসছে চীন।

সূত্র : আল জাজিরা


tag ট্যাগ: #1111