calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / অপরাধ / জমিতে মাটি ভরাটে বাধা দেয়ায় ট্রাক্টরচাপায় বৃদ্ধকে খুন সিরাজগঞ্জে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

জমিতে মাটি ভরাটে বাধা দেয়ায় ট্রাক্টরচাপায় বৃদ্ধকে খুন সিরাজগঞ্জে

সিরাজগঞ্জের কাজিপুরে বিবাদমান একটি জমিতে মাটি ভরাটে বাঁধা দেওয়ায় শ্যালো ইঞ্জিন চালিত ট্রাক্টরের নিচে চাপা দিয়ে হবিবুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধকে খুনের অভিযোগ পাওয়া গেছে। শনিবার উপজেলার বরইতলী গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ • দুপুর ০২:২৮
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৪২ বার পঠিত

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, মেঘাই গ্রামের বিপ্লব মহুরী হবিবুর রহমানের আগের পক্ষের মেয়ে সাবরিন আক্তারের কাছ থেকে ৭ শতক জমি কিনেছেন বলে দাবি করেন। শনিবার ওই জমিতে ট্রাক্টর দিয়ে মাটি ভরাটের চেষ্টা করা হয়। এ সময় হবিবুর রহমান মাটি ভরাট কাজে বাধা দিতে গেলে চালকের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বৃদ্ধ হবিবুর রহমান মাটিতে পড়ে গেলে তার ওপর দিয়ে ট্রাক্টরটির চালিয়ে দিয়ে পালিয়ে যান চালক। এতে ঘটনাস্থলেই বৃদ্ধ মারা যান।

নিহত হবিবুর রহমানের ছেলে মাহবুবুর রহমান অভিযোগ করে বলেন, বিপ্লব মহুরি আমার সৎ বোন সাবরিন আক্তারের কাছ থেকে ৭ শতক জমি কিনেছেন দাবি করে সেখানে ট্রাক্টর দিয়ে মাটি ভরাটের চেষ্টা করেন। বিষয়টি জেনে আমার বাবা মাটি ভরাট কাজে বাধা দিতে গেলে তাকে ট্রাক্টরের নিচে ফেলে হত্যা করা হয়েছে।

তিনি আরও বলেন, বিপ্লব মহুরি যদি জমি কিনে থাকেন, তাহলে মুরুব্বিদের সাথে বসে সেটা বুঝে নেবেন। কিন্তু তিনি জোর করে মাটি ভরাট করতে এসেছেন।

এ বিষয়ে বিপ্লব মহুরির বলেন, রবিবার আমি আমার শেরপুর বাসায় আসি, কারা আমার জমিতে মাটি ভরাট করতে গেছে আমি জানিনা। আমি কোনো লেবার বা মাটি ভরাট করতে লোক পাঠাই নাই৷

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, জমি সংক্রান্ত একটা অভিযোগ রবিবার পেয়েছি। আমরা পুলিশ পাঠিয়ে দুই পক্ষকে সমাধান না হওয়া পর্যন্ত স্থিতি থাকতে বলেছিলাম। তারপরও ওই জমিতে মাটি ভরাট করতে গিয়ে একটা দূর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই।