calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / খেলাধুলা / বাংলাদেশ মালয়েশিয়াকে ২৯ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ মালয়েশিয়াকে ২৯ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে ১২০ রানে হারিয়েছে বাংলাদেশ।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪ • দুপুর ১২:১৭
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২০৭ বার পঠিত

১৫০ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে মালয়েশিয়াকে মাত্র ২৯ রানে অলআউট করে দিয়েছেন নিশিতা আক্তার নিশি ও হাবিবা আক্তাররা। এতে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই সুপার ফোরে গেছে বাংলাদেশের মেয়েরা।

প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করে ফেলেছিল বাংলাদেশ। মালয়েশিয়াকে হারিয়ে গ্রুপ পর্বের দুই ম্যাচেই জয় নিশ্চিত করল বাংলাদেশের তরুণীরা।

আজ মঙ্গলবার কুয়ালামপুরের বায়েমাস স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪৯ রান করে বাংলাদেশ। ওপেনার ফাহমিদা চয়া ২১ বলে ২৬, আরেক ওপেনার মোসাম্মৎ ইভা ১৬ বলে ১৯, জান্নাতুল মাওয়া ৪৫ বলে অপরাজিত ৪৫, অধিনায়ক সুমাইয়া আক্তার ১১ বলে ১২ ও সাদিয়া আক্তার ১৯ বলে অপরাজিত ৩১ রান করেন।

মালয়েশিয়ার হয়ে সর্বোচ্চ ৫ রান করেন নুর আলিয়া বিনতে মোহাম্মদ হাইরুন। ইরদিনা বেহ নাবিল ৩, নুর ইজ্জাতুল সায়াফিকা ৩ রান করেন।

বাংলাদেশের হয়ে নিশিতা আক্তার নিশি ৩ রানে ৫ উইকেট শিকার করেন। ৫ রানে ৩ উইকেট নেন হাবিবা ইসলাম। ৪৫ রান করে ম্যাচসেরা হন জান্নাতুল মাওয়া।

সুপার ফোরে বাংলাদেশের সঙ্গে বাকি তিন দলও নিশ্চিত হয়েছে। দলগুলো হলো ভারত, শ্রীলঙ্কা ও নেপাল। ফাইনালে যাওয়ার লড়াইয়ে বাংলাদেশ খেলবে ভারত ও নেপালের বিপক্ষে। ১৯ ও ২০ ডিসেম্বর হবে সুপার ফোরের চারটি ম্যাচ। সেরা দুই দল যাবে ফাইনালে। ২২ ডিসেম্বর হবে শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচ।