calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / সিরিয়াকে সন্ত্রাসীদের আখড়া বানাতে দেব না : এরদোগান
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

সিরিয়াকে সন্ত্রাসীদের আখড়া বানাতে দেব না : এরদোগান

সিরিয়াকে কোনোভাবেই সন্ত্রাসীদের আখড়ায় পরিণত হতে দেবেন না বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেন, তুরস্কে নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) এবং রাশিয়ায় নিষিদ্ধ ইসলামিক...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪ • দুপুর ১২:০৯
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১২২ বার পঠিত

এই তুর্কি নেতা বলেন, যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার জনগণ এখনোই ভারী বোঝা বহন করতে সক্ষম হবে না। দেশটিকে পুনর্গঠন এবং একটি জাতীয় নিরাপত্তা জোরদার করতে হবে। সিরিয়ার প্রতিবেশী, বন্ধু এবং ভ্রাতৃপ্রতিম দেশগুলোর দ্রুত ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক সংস্থাগুলো সমর্থন নিয়ে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত।

এরদোগান বলেন, আমি এটি খুব স্পষ্ট করে বলছি। দুর্ভাগ্যবশত, আন্তর্জাতিক সম্প্রদায় সিরিয়ার জনগণকে যথেষ্ট সহায়তা করে করেনি, যখন তারা গত ১৩ বছর ধরে সহিংসতায় ভুগছিলেন। এখন এই অভাব পূরণ করার সুযোগ এসেছে বলে মনে করেন এরদোগান।

তার মতে, সিরিয়ার পুনর্গঠনে ব্যাপক সমর্থনের প্রয়োজন হবে। তুরস্ক ইতোমধ্যে দামেস্কতে দূতাবাস পুনরায় চালু করেছে বলে জানিয়েছেন তিনি। সিরিয়ান জনগণের প্রতি আঙ্কারা সমর্থন অব্যাহত রাখবে বলে জানান এরদোগান।

tag ট্যাগ: #সিরিয়াকে