calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / বিনোদন / নেটিজেনদের কটাক্ষ, খোলামেলা লুকে উত্তাপ ছড়াচ্ছে জয়া আহসান
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

নেটিজেনদের কটাক্ষ, খোলামেলা লুকে উত্তাপ ছড়াচ্ছে জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। পোশাক-আশাকের ব্যাপারে বেশ শৌখিন এই অভিনেত্রী। প্রায়শই ভিন্ন রূপে নিজেকে মেলে ধরেন জয়া। কিছুদিন আগে মুম্বাইয়ে ফিল্মফেয়ার অনুষ্ঠানে জামদানিকে ভিন্নভাবে উপস্থাপন করে শাড়ির ফ্যাশনে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ • বিকাল ০৩:০২
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২৬৭ বার পঠিত

বিতর্ক যেন ছাড়ছেই না জয়াকে। সেই বিতর্কের রেশ না কাটতেই ভিন্নভাবে শাড়ি পরে বিরূপ মন্তব্যের শিকার হলেন অভিনেত্রী। সম্প্রতি নিজের সামাজিক মাধ্যম ফেসবুকে বেশ কিছু খোলামেলা ছবি পোস্ট করেন জয়া। যেখানে ভেসে বেড়াচ্ছে হলদে শাড়িতে জয়ার নতুন অবতার।

আরও স্পষ্টভাবে বললে, আবার শাড়ি পরার ফ্যাশনে ভিন্নতা এনেছেন জয়া। দেশি জামদানির পর এবার জয়ার শাড়িতে উঠে এল এক রাজকীয় আবহ। কিন্তু এরপরও ঘটে বিপত্তি। কারণ, পরনের হলুদ ব্লাউজের শাড়িটি অনেকটা খোলামেলা রেখেই পরেছেন জয়া। তাতে এমন সাহসী অবতারে দেখে বিভিন্ন ধরণের মন্তব্য আসতে থাকে নেটিজেনদের কাছ থেকে।

গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে এক ফেসবুক পোস্টে একাধিক ছবি শেয়ার করেন জয়া আহসান। যেখানে ক্যাপশনে তিনি লেখেন, ‘রাজা রবি বর্মার আইকনিক পেইন্টিং থেকে অনুপ্রেরিত। সেই আধুনিক শৈলীর সাথে পুরনো শিল্পকে উপস্থাপন করার চেষ্টা করলাম।’ এমন সাহসী লুকে জয়াকে দেখে নেটিজেনদের মাঝে যে উত্তাপ ছড়িয়ে পড়েছে, তাতে সন্দেহ নেই। সেই সাথে সমালোচনার ঝড় বইছে নেট দুনিয়া জুড়ে।
জয়ার এমন পোশাকে নেটিজেনদের একজন মন্তব্য করেছেন, ‘শীতের দিনে এমন সাজ, ঠান্ডা লাগে না?’ আরেক নেটিজেনের মন্তব্য, ‘বেশি সাহসী রূপে ধরা দিয়েছেন’। আবার অন্য এক নেটিজেনের মন্তব্য, ‘শাড়ি, ব্লাউজটা সুন্দর- তবে বেশি খোলামেলা না হলেও পারতেন।’
আবার অনেকেই করেছেন সাজের প্রশংসা। বিশেষ করে এমন রাজকীয় সাজে জয়াকে এভাবে দেখা যায়নি। এ বিষয়ে অবশ্য কখনও পাত্তা দেন না জয়া।
প্রসঙ্গত,শীঘ্রই নতুন ছবির শ্যুটিংয়ে কাজ শুরু করবেন জয়া আহসান। এছাড়াও বাংলাদেশ-ভারত দুই দেশে তার কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছ। কিছুদিনের মধ্যে পশ্চিমবঙ্গে মুক্তি পাবে জয়ার ‘ওসিডি’ সিনেমাটি। এবং দেশে মুক্তির তালিকায় আছে ‘নকশী কাঁথার জমিন’, ‘জয়া আর শারমিন’, ‘ফেরেশতে’ সিনেমাগুলো।
tag ট্যাগ: #জয়া আহসান