calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / বিনোদন / তাজ্জব বনে যাবেন কোটিপতি মডেল জারার গল্প শুনে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

তাজ্জব বনে যাবেন কোটিপতি মডেল জারার গল্প শুনে

অনলিফ্যানস লন্ডনে অবস্থিত একটি পরিষেবা। পরিষেবাটি যৌনকর্মীদের কাছে জনপ্রিয়, যারা পর্নোগ্রাফি তৈরি করে। অনলিফ্যানস মডেল হওয়ার জন্য পিএইচডি ডিগ্রি ছেড়ে দিয়েছেন ইউটিউবার জারা ডর। তিনি বিজ্ঞান ও প্রযুক্তিতে নারীদের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ • বিকাল ০৪:৫৬
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২৮০ বার পঠিত

জারার গল্প শুনে তাজ্জব নেটিজেনরা। কেউ কেউ আবার প্রশ্ন তুললেন তার সিদ্ধান্ত নিয়ে। এক্স হ্যান্ডেল যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে এক ব্যক্তি একটি ভিডিও পোস্ট করেন জারা ডরের। সেখানে জারাকে বলতে শোনা যাচ্ছে, ‘আমি আমার পিএইচডি ছেড়ে দিয়েছি। পিএইচডি ছাড়ার সিদ্ধান্ত নিয়ে আমি ভীষণ কেঁদেছি। ভীষণই। আমি যে বিষয়টা নিয়ে খুব কষ্টে ছিলাম সেটা কিন্তু নয়। কিন্তু আমার পক্ষে সিদ্ধান্ত নেওয়াটা খুব কঠিন আর স্ট্রেসের ছিল।’

তিনি আরও বলেন, ‘আমি এসবে আরও কিছু পর এসেছি। কিন্তু অনলিফ্যানস এবং কন্টেন্ট ক্রিয়েশন করতে শুরু করলাম যখন- পুরোদমে তখন সেটা কেবল একটা ক্যারিয়ার চয়েজ ছিল না আমার জন্য। ব্যাপারটা অনেকটাই জুয়া খেলার মতো ছিল, তাও আমার গোটা জীবন এবং তার অভিমুখ নিয়ে।’

তিনি বলেন, ‘আমি একটি ভিডিও তৈরি করে এক মিলিয়ন মার্কিন ডলার আয় করি। ভিডিওর শেষে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের অধিকাংশ অধ্যাপক বিভিন্ন গবেষণাপত্র লেখে বছরে এক মিলিয়ন মার্কিন ডলার আয় করেন।  

এই ভিডিও পোস্ট করে লেখা হয়, ‘জনপ্রিয় ইউটিউবার জারা ডর তার পিএইচডি ছেড়ে অনলি ফ্যানসের কন্টেন্ট ক্রিয়েটর হন তাও ফুল টাইমার হিসেবে। উনি সাধারণত নিউট্রাল ওয়ার্কস, মেশিন লার্নিং এবং অন্যান্য টেকনিক্যাল জিনিসপত্র নিয়ে ভিডিও বানাতেন। এবার একেবারেই অন্য ধরনের জিনিস নিয়ে ভিডিও বানাবেন। আপনাদের কী মত?'

কেউ কেউ ভিডিওতে মন্তব্য করেন জারার এই সিদ্ধান্ত একেবারেই ঠিক নয়। কেউ আবার ভিডিওতে তার পোশাককে ইঙ্গিত করে বলেন, ‘জামাকাপড় দেখে বোঝাই যাচ্ছে কেমন ভিডিও বানাবেন।’ তৃতীয় জন লেখেন, ‘খুব সাধারণ চয়েজ। নিজেকে মিডিওকার (খুব ভালো নয়, মাঝারি মানের) প্রমাণ করলেন।’