calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / জাতীয় / মার্চ ফর ইউনিটি’শহীদদের স্মরণে নীরবতা দিয়ে শুরু ‘
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

মার্চ ফর ইউনিটি’শহীদদের স্মরণে নীরবতা দিয়ে শুরু ‘

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ‘মার্চ ফর ইউনিটি’ শুরু হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যম এ কর্মসূচি শুরু হয়। নীরবতা...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪ • বিকাল ০৫:২৬
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২২৭ বার পঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে ছাত্র-জনতার ঢল নেমেছে। দুপুরের আগে থেকে তারা শহীদ মিনারে জড়ো হতে থাকে। বিকেল সাড়ে ৩টার দিকে দেখা যায়, বিভিন্ন জেলা ও থানা থেকে ছাত্র-জনতা মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হয়েছে। এখনো অনেক মিছিল আসছে। উপস্থিতদের মধ্যে অধিকাংশই তরুণ।

 

ছাত্র-জনতার উপস্থিতিতে শহীদ মিনার কানায় কানায় পূর্ণ হয়েছে। শহীদ মিনারের স্থান পেরিয়ে দুপাশের পথে এবং আশেপাশে অনেকে স্থান ছাত্র-জনতায় পূর্ণ হয়ে গেছে। তারা নানা স্লোগান দিচ্ছে। তারা জুলাই অভ্যুত্থানের সময়ের জনপ্রিয় স্লোগানগুলো পুনরায় দিচ্ছে।

 

এ সময় ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ‘শেখ হাসিনার ফাঁসি চাই’, ‘দিল্লি না ঢাকা; ঢাকা, ঢাকা’সহ নানা স্লোগান দিতে শোনা যায়। অনেকে হাতে বাংলাদেশের পতাকা নিয়ে এসেছেন।

tag ট্যাগ: #শহীদদের