calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / অপরাধ / দোকানিকে গুলি চাঁদা না দেওয়ায় প্রকাশ্যে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

দোকানিকে গুলি চাঁদা না দেওয়ায় প্রকাশ্যে

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় প্রকাশ্যে সৈনিক ইসলাম নামের এক চা দোকানিকে গুলি করেছে সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে আশুলিয়ার গোরাটের ফুলবাগান এলাকায় এ...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ • সকাল ১১:৫৭
history আপডেট: ১ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ২২৩ বার পঠিত

আহত সৈনিক ইসলাম নীলফামারী জেলার ডিমলা থানার লাউতলা গ্রামে মৃত আব্দুল লতিফের ছেলে। গোরাট এলাকায় বৃদ্ধা মাকে নিয়ে ভাড়া বাসায় থাকেন তিনি। চায়ের দোকান করেই তার জীবিকা চলছে।

গুলিবিদ্ধ সৈনিক ইসলাম শাহীন অভিযোগ করে বলেন, আমি ডেবনিয়ার গার্মেন্টসের সামনে ফুটপাতে আমার মাকে নিয়ে দোকানদারি করি। আমার কাছে এর আগে আশিক, সজিব, তৈয়ব ও পারভেজ চাঁদা দাবি করে আসছিল। এতে রাজি হইনি। পরে মালামাল আনার জন্য ফুলবাগান এলাকায় গেলে তারা একা পেয়ে ধাওয়া দেয়। পরে আমি দৌঁড় দিলে তৈয়ব আমাকে টার্গেট করে পরপর ৩টি গুলি করে। ২টি গুলিতে সামান্য আহত হলেও তৃতীয় গুলি আমার পায়ে বিদ্ধ হলে মাটিতে লুটিয়ে পড়ি।

গুলিবিদ্ধের মা নাজমা বেগম জানান, স্থানীয় আওয়ামী লীগের লোকজন পোশাক কারখানার সামনের প্রত্যেক দোকান থেকে প্রতিদিন ৫০ টাকা করে চাঁদা আদায় করে। চাঁদা না দিলে দোকানদারদের বেদম মারধর করে। বৃহস্পতিবার বিকালে সৈনিক ইসলাম চায়ের দোকানে চা বিক্রি করছিল। চাঁদাবাজরা প্রতিদিনের মতো সৈনিক ইসলামের কাছে ৫০ টাকা চাঁদা চাইলে সে টাকা দিতে অস্বীকার করে। এতে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়। পরে আমার ছেলে ফুলবাগান এলাকায় সিগারেট আনার জন্য গেলে। তারা তাকে ধাওয়া দেয়। একপর্যায়ে সে ছুটে দৌঁড় দিলে তৈয়ব নামের এক সন্ত্রাসী তাকে পিছন থেকে পর পর তিটি গুলি করে।

এ গুলিতে সৈনিক ইসলামের বাম পা গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় সে পাশের একটি বাড়িতে আশ্রয় নেয়। পরে স্থানীয়রা থানায় সংবাদ দিলে আশুলিয়া থানা পুলিশ তাকে উদ্ধার করে নারী শিশু হাসপাতালে ভর্তি করেন।

এব্যাপারে নারী শিশু হাসপাতলের কর্তব্যরত চিকিৎসক যুগান্তরকে জানান, গুলিবিদ্ধ সৈনিক ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার শরীরের গুলি বের করার জন্য তাকে ঢাকার হাসপাতালে রেফার করা হয়েছে।

আশুলিয়া থানার ওসি তদন্ত কামাল হোসেন জানান, গুলিবিদ্ধ চা দোকানের সৈনিক ইসলামকে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতলে ভর্তি করা হয়েছে। হাসপাতালে তিনি পরিদর্শন করেছেন। এ ঘটনায় এখনও সন্ত্রাসীকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে সন্ত্রাসীদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের জন্য পুলিশি অভিযান চলছে।

এবিষয়ে আশুলিয়া থানার ওসি নূরে আলম সিদ্দিক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

tag ট্যাগ: #চাঁদা