calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন
home হোম / সম্পাদকীয় / সড়ক অনিরাপদ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সম্পাদকীয় বিশেষ প্রতিবেদন

সড়ক অনিরাপদ

সারা দেশের সড়ক-মহাসড়কগুলো নিরাপদ করতে নানা পদক্ষেপ নেওয়া সত্ত্বেও কাঙ্ক্ষিত সুফল মিলছে না। বিষয়টি উদ্বেগজনক। বুধবার রাতেও রাজধানীর অদূরে সাভারে সড়ক দুর্ঘটনায় নারী, শিশুসহ চারজন নিহত হয়েছেন। রাত ২টার ঢাকা-আরিচা মহাসড়কে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ • দুপুর ১২:১৩
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৩০৩ বার পঠিত

রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ অনুযায়ী, দুর্ঘটনাগুলো সবচেয়ে বেশি হয়েছে আঞ্চলিক সড়কে, এর সংখ্যা ২ হাজার ৭৩৬টি। আর ২ হাজার ৩৫৭টি হয়েছে জাতীয় মহাসড়কে, ৯৭২টি গ্রামীণ সড়কে এবং ৭৮৪টি শহর এলাকার সড়কে। এ চিত্র থেকে ধারণা পাওয়া যায় দেশের সড়ক-মহাসড়কগুলো কতটা অনিরাপদ। রোড সেফটির পর্যবেক্ষণ ও বিশ্লেষণ অনুযায়ী, দুর্ঘটনার মধ্যে সবেচয়ে বেশি হয়েছে নিয়ন্ত্রণ হারিয়ে। বিভিন্ন গবেষণায় এটি স্পষ্ট হয়েছে, অতিরিক্ত গতি ও চালকের বেপরোয়া মনোভাবের কারণে সারা দেশে দুর্ঘটনার সংখ্যা বেড়ে চলেছে। সড়ক দুর্ঘটনার অন্য কারণগুলোও বহুল আলোচিত। কাজেই দেশে দুর্ঘটনা প্রতিরোধে জরুরি ভিত্তিতে এক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলোর সমাধানে পদক্ষেপ নিতে হবে। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, গত বছর রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে পথচারী ছিল ৫১ শতাংশের বেশি। কাজেই রাজধানীসহ সারা দেশের পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার। পরিবহণচালকদের অধিকাংশই অদক্ষ-প্রশিক্ষণহীন-লাইসেন্সবিহীন। বহু যানবাহনের নেই ফিটনেস। চাঁদাবাজিসহ পরিবহণ খাতের আরও সমস্যা বহুল আলোচিত। এসব সমস্যার সমাধান না হলে মহাপরিকল্পনা বাস্তবায়নের পরও সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব হবে কি না সন্দেহ।

tag ট্যাগ: #সড়ক