calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / খেলাধুলা / সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবকে না নেওয়ার ব্যাখ্যা দিলেন নির্বাচক
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবকে না নেওয়ার ব্যাখ্যা দিলেন নির্বাচক

আগামী মাসে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তানে অনুষ্ঠিতব্য আসন্ন এ টুর্নামেন্টকে সামনে রেখে আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত সেই দলে রাখা হয়নি এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১২ জানুয়ারি ২০২৫ • বিকাল ০৫:৪৭
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২১৪ বার পঠিত

প্রধান নির্বাচক আরও বলেছেন, ওপেনলি একজন লিজেন্ডারি ক্রিকেটারকে কেন দলে রাখা গেল না- এটা আলোচনা করা ভালো কথা না। এ মুহূর্তে দলে যারা আছেন তারা এগিয়ে আছেন, ঘরোয়া ক্রিকেট খেলছেন, আস্থা সে কারণেই। 

জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আরও বলেন, একজন ২৫ বছরের তরুণ যতটা সতেজ থাকে ৩৫ বা ৩৭ বছরের খেলোয়াড় ফিটনেসের জায়গায়… সবই বলব না, তবে অনেকের জন্য ধরে রাখা কঠিন হয়। বয়সের সাথে সাথে রিফ্লেক্স কমে, মুভমেন্ট স্লো হয়। কেউ ব্যাটিংয়ে কভার করে দেয়। যে দুটো নাম বললেন সেটাই না, বিভিন্ন নামের ক্ষেত্রেই বিবেচনায় আনতে হয়। শুধু ব্যাটসম্যান না, বোলারদের ক্ষেত্রেও।

সাকিব সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২৩ সালের নভেম্বরে বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে। সেই ম্যাচে ৮২ রানের ইনিংস খেলেন তিনি। এরপর লম্বা সময় ধরে তিনি ওয়ানডে না খেললেও ঢাকা প্রিমিয়ার লিগের গত মৌসুমে ব্যাট হাতে ছিলেন সফল। ৬ ম্যাচে ৪৩.৬৬ গড় ও ৯৯.২৪ স্ট্রাইক রেটে তিনি করেন ২৬২ রান।

ওয়ানডেতে দেশের ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক সাকিব। ২৭২ ম্যাচে ৩৭.২৯ গড় ও ৮২.৮৪ গড়ে ৭ হাজার ৫৭০ রান করেছেন। 

গত ভারত সফরের সময় টি-টোয়েন্টি থেকে অবসর নেন সাকিব। তখন ঘোষণা দিয়েছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেবেন।

tag ট্যাগ: #সাকিবকে