calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / অন্যান্য / সিটবঞ্চিত ছাত্রীরা আর্থিক সহায়তা পাবেনঢাবির হলে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

সিটবঞ্চিত ছাত্রীরা আর্থিক সহায়তা পাবেনঢাবির হলে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক সুবিধাবঞ্চিত নারী শিক্ষার্থীরা ফেব্রুয়ারি থেকে তিন হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন। বুধবার (১৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আবদুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ • দুপুর ০২:৫৭
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৩৩ বার পঠিত

তিনি বলেন, যে ছাত্রীরা হলে থাকার যোগ্য, কিন্তু আমরা সিট দিতে পারছি না, তাদের প্রতি মাসে তিন হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

কোষাধ্যক্ষ বলেন, মেয়েদের পাঁচটি হলে যারা নতুন করে আবেদন করেছে, তাদের মধ্য থেকে অনেককেই সিট দিয়েছি। কিন্তু যাদের দিতে পারিনি, তাদের যাচাই-বাছাই করে এ আর্থিক সহায়তা দেওয়া হবে।

মেয়েদের নতুন হল নির্মাণের জন্য যে প্রকল্প নেওয়া হয়েছে, তাতে প্রায় তিন বছর সময় লাগবে জানিয়ে তিনি বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে বিভিন্ন হোস্টেলে খবর নিয়ে জেনেছি, একটি সিটের জন্য আড়াই হাজার টাকা লাগে। তাই আমরা তিন হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

জাহাঙ্গীর আলম বলেন, প্রতিটি হল থেকে এ বিষয়ক কমিটি নাম যাচাই-বাছাই করে তালিকা দেবে। সে অনুসারে এই অর্থ সহায়তা দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সায়মা হক বিদিশা, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি আব্দুল্লাহ-আল-মামুন উপস্থিত ছিলেন।  

tag ট্যাগ: #সিটবঞ্চিত