calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / তথ্য ও প্রযুক্তি / ওষুধ তৈরিতে বিপ্লব কৃত্রিম বুদ্ধিমত্তায়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
তথ্য ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন

ওষুধ তৈরিতে বিপ্লব কৃত্রিম বুদ্ধিমত্তায়

ক্যানসার, হৃদরোগ এবং স্নায়বিক অবক্ষয়সহ বিভিন্ন গুরুতর রোগের চিকিৎসায় যুগান্তকারী পরিবর্তনের পথে হাঁটছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের সহযোগী প্রতিষ্ঠান আইসোমরফিক ল্যাবস এআই ব্যবহার করে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫ • সন্ধ্যা ০৬:৩৭
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২১৫ বার পঠিত

আইসোমরফিক ল্যাবস মূলত গুগলের এআই গবেষণা শাখা ডিপমাইন্ড থেকে আলাদা হয়ে ২০২১ সালে যাত্রা শুরু করেছিল। তবে এটি এখনো অ্যালফাবেটের মালিকানাধীন একটি সহযোগী প্রতিষ্ঠান হিসাবে কাজ করছে। ওষুধ তৈরির কার্যকারিতা বাড়াতে এবং খরচ কমাতে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে এলি লিলি এবং নোভার্টিসের মতো বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানির সঙ্গে ছয়টি প্রকল্পে কাজ করছে।

ডেমিস হাসাবিস আরও জানান, কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা (Artificial general Intelligence-AGI) নির্মাণই ডিপমাইন্ডের চূড়ান্ত লক্ষ্য। এ প্রযুক্তি মানব মস্তিষ্কের মতো সব বৌদ্ধিক সক্ষমতা প্রদর্শনে সক্ষম হবে। যদিও এটি তৈরি হতে আরও পাঁচ থেকে দশ বছর সময় লাগতে পারে। তিনি বলেন, ‘আমরা এমন এক ভবিষ্যতের কল্পনা করছি, যেখানে কয়েক বিলিয়ন এআই এজেন্ট গ্রাহক এবং বিক্রেতার পক্ষ থেকে আলোচনার মাধ্যমে কাজ করবে।’

নিরাপত্তা ও নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা

তবে এআইয়ের দ্রুত বিকাশের সঙ্গে সঙ্গে এর সম্ভাব্য ঝুঁকিও সামনে আসছে। হাসাবিস সতর্ক করে বলেন, এআই প্রযুক্তি যদি ভুল মানুষের হাতে পড়ে বা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে এটি মানবসভ্যতার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাই প্রযুক্তির সঠিক নিয়ন্ত্রণ এবং এর ব্যবহার নিরাপদভাবে নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

ডেমিস হাসাবিস মনে করেন, এআই প্রযুক্তি বিকাশকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে আরও সমন্বয় থাকা প্রয়োজন, বিশেষত কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরির ক্ষেত্রে। প্রযুক্তি যেন মানবকল্যাণের জন্য ব্যবহৃত হয়, সেটি নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।

স্বাস্থ্য খাতে বিপ্লবের দুয়ার

কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ওষুধ তৈরির সময় এবং ব্যয় কমানোর উদ্যোগ জনস্বাস্থ্যের ক্ষেত্রে একটি যুগান্তকারী পরিবর্তন আনতে পারে। ডেমিস হাসাবিসের নেতৃত্বে আইসোমরফিক ল্যাবস এমন একটি ভবিষ্যতের দিকে এগোচ্ছে, যেখানে কঠিন রোগগুলোর সমাধান আগের চেয়ে অনেক সহজ এবং কার্যকর হবে। এআই প্রযুক্তির এ ব্যবহার মানবজাতির জন্য এক আশার আলো, যা কোটি কোটি মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।