calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / সারা বাংলা / কুষ্টিয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

কুষ্টিয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

কুষ্টিয়ার মিরপুরে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫ • বিকাল ০৩:০৭
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৩২৮ বার পঠিত

শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলার রানাখড়িয়া এলাকায় কুষ্টিয়া-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে একটি সিএনজি কুষ্টিয়া থেকে কয়েকজন যাত্রী নিয়ে ভেড়ামারা যাচ্ছিলেন। এ সময় ঘোড়ামারা পৌঁছালে বিপরীতমুখী একটি পাথর বোঝায় ১০ চাকার ড্রাম ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তানিয়া খাতুন নামে সিএনজি যাত্রী ও সিএনজি চালক ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত তিনজনকে কুষ্টিয়া- ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সিএনজিচালকের পরিচয় এখনো পাওয়া যায়নি। 

কুষ্টিয়া হাইওয়ে থানার (ওসি) সৈয়দ আল মামুন জানান, রানাখরিয়া ঘোড়ামারা নামক স্থানে ট্রাক ও সিএনজির সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়েছে

tag ট্যাগ: #কুষ্টিয়ায়