calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / অর্থনীতি / ৯৬ হাজার কোটি টাকা আন্তঃব্যাংক লেনদেন কমেছে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

৯৬ হাজার কোটি টাকা আন্তঃব্যাংক লেনদেন কমেছে

চার মাসে আন্তঃব্যাংকে বাণিজ্যিক ব্যাংকগুলোর লেনদেন কমেছে ৯৫ হাজার ৭২০ কোটি টাকা বা প্রায় ৯৬ হাজার কোটি টাকা। ছাত্র-জনতার জুলাই আন্দোলন, আওয়ামী লীগ সরকারের পতন, পরে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতা, বিনিয়োগ ও ঋণ প্রবাহ কমে যাওয়া...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫ • বিকাল ০৫:০৮
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৮২ বার পঠিত

গত বছরের শুরুর দিকে আন্তঃব্যাংকে ধারের প্রবণতা কম ছিল। কিন্তু ব্যাংকগুলোতে তারল্য সংকট প্রকট হলে মার্চ থেকে আন্তঃব্যাংকে ধারের প্রবণতা বেড়ে যায়। গত বছরের জানুয়ারিতে আন্তঃব্যাংকে লেনদেন হয়েছিল ১ লাখ ২৭ হাজার ১০৪ কোটি টাকা। ফেব্রুয়ারিতে হয়েছিল ১ লাখ ২৮ হাজার ২৯৩ কোটি টাকা। মার্চে এই খাতে লেনদেন বেড়ে দাঁড়ায় ৬ লাখ ৩২ হাজার ১০৪ কোটি টাকায়। এক মাসের ব্যবধানে লেনদেন প্রায় ৫ গুণ বেড়ে যায়। ওই সময়ে ব্যাংকগুলোতে তারল্য সংকট প্রকট আকার ধারণ করে। এ কারণে ব্যাংকগুলো জরুরি প্রয়োজনে গ্রাহকদের চাহিদ মেটাতে আন্তঃব্যাংকের ওপর বেশি মাত্রায় নির্ভর হয়ে পড়ে। জুন পর্যন্ত আন্তঃব্যাংকে লেনদেন বেড়ে দাঁড়ায় ৭ লাখ ৫০ হাজার ৮৫২ কোটি টাকা। 

জুলাইয়ে আন্তঃব্যাংক লেনদেন কমে যায়। ওই মাসে লেনদেন কমে দাঁড়ায় ৬ লাখ ৪৫ হাজার ৯৯৩ কোটি টাকায়। ওই মাসে লেনদেন কমেছিল ১ লাখ ৪ হাজার ৮৫৯ কোটি টাকা। আগস্টে লেনদেন আরও কমে দাঁড়ায় ৫ লাখ ৯৩ হাজার ৪৭ কোটি টাকা। জুলাইয়ের তুলনায় আগস্টে লেনদেন কমে ৫২ হাজার ৯৪৬ কোটি টাকা। 

সেপ্টেম্বরে পরিস্থিতির কিছুটা উন্নতি হলে আন্তঃব্যাংকে লেনদেন আবার কিছুটা বেড়ে দাঁড়ায় ৬ লাখ ৮৬ হাজার ২২০ কোটি টাকা। আগস্টের তুলনায় সেপ্টেম্বরে লেনদেন বেড়েছে ৯৩ হাজার ১৭৩ কোটি টাকা। কিন্তু অক্টোবরে লেনদেন আবার কমে যায়। ওই মাসে লেনদেন কমে দাঁড়ায় ৬ লাখ ৫৫ হাজার ১৩২ কোটি টাকা। সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে লেনদেন কমেছে ৩১ হাজার ৮৮ কোটি টাকা।

তবে নভেম্বর ও ডিসেম্বরে আন্তঃব্যাংকে লেনদেন বেড়েছে বলে জানা গেছে। আন্তঃব্যাংকে লেনদেন ব্যাংকগুলোর একটি স্বাভাবিক প্রক্রিয়া।