calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / সারা বাংলা / কুয়াকাটায় যত্রতত্র ময়লা-আবর্জনা, দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

কুয়াকাটায় যত্রতত্র ময়লা-আবর্জনা, দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক

কুয়াকাটার জিরো পয়েন্টের পাশে অব্যবস্থাপনা ও খামখেয়ালীপনায় যেখানে সেখানে হোটেলের বর্জ্য ফেলা হচ্ছে। প্রতিনিয়ত পঁচা খাবারসহ সব ধরণের বর্জ্য বাতাসে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে ব্যাপক সম্ভবনাময় এ পর্যটন কেন্দ্রটির পরিবেশ মারাত্মক...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ • বিকাল ০৪:১৬
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৪৪ বার পঠিত

এমন পরিবেশ সৃষ্টিতে মশা-মাছির উপদ্রব ক্রমশ বাড়ছে। যে কারণে ডায়রিয়া আমাশয়সহ নানাবিধ রোগের আশঙ্কা রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে কুয়াকাটায় বেড়াতে আসা দূর দূরান্তের ভ্রমণ পিপাসু পর্যটকসহ স্থানীয়রা।

জিরো পয়েন্ট থেকে সৈকতে যেতে রাস্তার দুই পাশের চায়ের দোকানেও বসতে পারছেন না পর্যটকেরা। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে আগত পর্যটকরা।

ঢাকা থেকে ঘুরতে আসা জহিরুল ইসলাম বলেন, এখানে বসে চা পান করার মতো কোনো অবস্থা নেই। দুর্গন্ধে এখানে দাঁড়ানোই কষ্টসাধ্য ব্যাপার। খাবার হোটেলগুলোতে যে পরিবেশে রান্না করে তা আগে দেখলে এখানে খাবার খেতাম না।

আরেক পর্যটক আরাফাত রহমান বলেন, এখানে খাবার হোটেলগুলো এতো নোংরা পরিবেশে খাবার তৈরী করে দেখে আমি হতবাক হয়েছি। এই খাবার হোটেলগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া উচিৎ বলে মনে করছি।

আরেকজন চা বিক্রেতা হানিফ গাজী জানান, দুর্গন্ধে এখানে বসা যায় না। খুব কষ্ট করে ব্যবসা করি। পর্যটকেরা আমাদের গালি দেয়। দুর্গন্ধের জন্য বসতে চায় না। এরা প্রভাবশালী তাই আমরা কিছু বলতেও পারি না।

কলাপাড়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মিনাল চন্দ্র দেবনাথ বলেন, আমরা অল্প কয়েকদিন আগেই অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী এবং যত্রতত্র ময়লা ফেলার কারণে মোবাইল কোর্ট পরিচালনা করে যেখানে বৈশাখী রেস্তোরা ও গাজী রেঁস্তেরাকে জরিমানা করেছি। যদি আবারো এ রকম অভিযোগ পাই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এ প্রসঙ্গে কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, কুয়াকাটা পৌরসভা থেকে হোটেল মালিককে একাধিকবার সতর্ক করা হয়েছে। তারা আমাদের নির্দেশনা মানছে না। আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব।

tag ট্যাগ: #111