calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / ইউরোপের নিরাপত্তা ‘অসম্ভব তুরস্ক ছাড়া ’: এরদোগান
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইউরোপের নিরাপত্তা ‘অসম্ভব তুরস্ক ছাড়া ’: এরদোগান

তুরস্ক ছাড়া ইউরোপের নিরাপত্তা ‘অসম্ভব’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।একইসঙ্গে তিনি ইউরোপীয় দেশগুলোর সঙ্গে তুরস্কের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার কথাও বলেছেন।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ • বিকাল ০৩:০২
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৬৯ বার পঠিত

২৪ মার্চ রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর এরদোগোন বলেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে উত্তপ্ত বিতর্ক দেখিয়ে দিয়েছে যে— তুরস্ককে ছাড়া ইউরোপীয় নিরাপত্তা সম্ভব হবে না। ’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশের প্রতি ইউরোপের চাহিদা প্রকাশ্যে স্বীকার করা শুরু হয়েছে, কেবল নিরাপত্তার দিক থেকে নয়, অর্থনীতি থেকে কূটনীতি এবং বাণিজ্য থেকে সামাজিক জীবন পর্যন্ত অনেক ক্ষেত্রেই। আমাদের ইউরোপীয় বন্ধুরা যখন যুক্তিসঙ্গত ভিত্তিতে তাদের নীতিমালা গঠন করে, তখন তারা তুরস্কের সঙ্গে সম্পর্কের গুরুত্বও বোঝে। আমরা এগুলোকে তুর্কি-ইইউ সম্পর্কের ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক পদক্ষেপ হিসেবে দেখি। ‘

তিনি আরও বলেন, ইউরোপীয় দেশ এবং ইইউর সঙ্গে সম্পর্ককে অভিন্ন স্বার্থ এবং পারস্পরিক শ্রদ্ধার কাঠামোতে এগিয়ে নিতে প্রস্তুত তুরস্ক। ’

এরদোগান আরও বলেন, আঙ্কারা ইউক্রেনের যুদ্ধের সর্বশেষ ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে এবং শুরু থেকেই নিজেদের সঠিক অবস্থানে রেখেছে। 

তিনি বলেন,  শান্তির কোনও পরাজয় নেই, তুরস্ক এটিই প্রতিটি মঞ্চে জোর দিয়ে বলেছে।

তার ভাষায়, ‘আমরা আজও একই অবস্থান বজায় রেখেছি। এই যুদ্ধ যখন চতুর্থ বছরে প্রবেশ করছে, তখন আমরা আরও রক্তপাত বা ধ্বংস ছাড়াই ন্যায়সঙ্গত শান্তির মাধ্যমে সংঘাত সমাপ্তির আশা করি। যুক্তরাষ্ট্রের ৩০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতি রাশিয়ার আংশিক ইতিবাচক প্রতিক্রিয়াকে আমরা শান্তির পথে বিনয়ী কিন্তু মূল্যবান পদক্ষেপ হিসেবে দেখছি। ’