calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির
home হোম / আন্তর্জাতিক / হামাস আল কাসসাম ব্রিগেডে ৩০ হাজার তরুণকে অন্তর্ভুক্ত করল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

হামাস আল কাসসাম ব্রিগেডে ৩০ হাজার তরুণকে অন্তর্ভুক্ত করল

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের শামরিক শাখা আল কাসসাম ব্রিগেডে নতুন সদস্য নিয়োগ দেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে যে নতুন করে ৩০ হাজার তরুণকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সৌদি আরবভিত্তিক চ্যানেল আল আরাবিয়ার এক প্রতিবেদনে এই...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২০ এপ্রিল ২০২৫ • সন্ধ্যা ০৭:২৪
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৮৭ বার পঠিত

প্রসঙ্গত, গাজা যুদ্ধ ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হয়। এতে প্রায় ১,২০০ জন ইসরাইলি নিহত হয় এবং ২৫১ জন বন্দী হয়। বর্তমানে হামাসের কাছে ৫৯ জন বন্দী রয়েছে, যাদের মধ্যে ২৪ জন জীবিত বলে ধারণা করা হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ইসরাইলি অভিযানে এখন পর্যন্ত ৫১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। গাজার প্রায় ৯০ শতাংশ মানুষ বাস্তুচ্যুত, অনেকেই বসবাস করছে তাঁবুতে কিংবা ধ্বংসস্তূপে।

ইসরাইলে প্রতি সপ্তাহেই বড় বড় বিক্ষোভ চলছে। জনগণ সরকারের কাছে দাবি জানাচ্ছে, বন্দীদের ফিরিয়ে আনতে অবিলম্বে একটি চুক্তি করতে হবে। এর জন্য যদি যুদ্ধও বন্ধ করতে হয়, সেটিই যেন করা হয়।

এর আগের ৪৮ ঘণ্টায় ইসরাইলি হামলায় নিহত হয়েছে অন্তত ৯০ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হতাহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন। দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে মুওয়াসি এলাকার একটি শরণার্থী শিবিরে হামলায় নিহত হন অন্তত ১১ জন। সেখানে যুদ্ধবিধ্বস্ত বহু মানুষ আশ্রয় নিয়েছে। ইসরাইল নিজেই এলাকাটিকে ‘মানবিক অঞ্চল’ হিসেবে ঘোষণা করেছিল।

এদিকে, ছয় সপ্তাহ ধরে চলা অবরোধে গাজায় খাদ্য ও ওষুধের প্রবেশ নিষিদ্ধ। জাতিসঙ্ঘের তথ্য অনুযায়ী, হাজার হাজার শিশু অপুষ্টিতে ভুগছে। অধিকাংশ মানুষ দিনে মাত্র একবেলা খাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যপ্রাচ্য অফিসের প্রধান ড. হানান বালখি আহ্বান জানিয়েছেন, নতুন মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবিকে অবরোধ প্রত্যাহারে ইসরাইলের ওপর চাপ দিতে। তিনি বলেন, আমি চাই তিনি যেন ভেতরে গিয়ে পরিস্থিতি সরাসরি দেখেন।

tag ট্যাগ: #হামাস