calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / আন্তর্জাতিক / ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা ইস্টার যুদ্ধবিরতি শেষ হওয়ার পরপরই
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা ইস্টার যুদ্ধবিরতি শেষ হওয়ার পরপরই

ইস্টার সানডে উপলক্ষে স্বল্পস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে রাশিয়া ইউক্রেনের উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। সোমবার (২১ এপ্রিল) ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়ান বাহিনী পূর্ব ও দক্ষিণ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল ২০২৫ • সন্ধ্যা ০৬:৫৮
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৬৬ বার পঠিত

মার্কিন যুক্তরাষ্ট্র কয়েক দফা আলোচনা পরও মস্কোকে দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতিতে রাজি করাতে হিমশিম খাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে সতর্ক করে বলেছিলেন, শান্তি আলোচনায় মস্কো ও কিয়েভ কয়েক দিনের মধ্যে অগ্রগতি না দেখালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতা থেকে সরে দাঁড়াবে যুক্তরাষ্ট্র। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার একতরফা যুদ্ধবিরতি ঘোষণাকে ‘মানবজীবন নিয়ে খেলার পুতিনের আরেকটি প্রচেষ্টা’ বলে উড়িয়ে দেন এবং পাল্টা জবাব হিসেবে দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির আহ্বান জানান।

জেলেনস্কি বলেন, “এটি রাশিয়ার আসল উদ্দেশ্য প্রকাশ করবে, কারণ ৩০ ঘণ্টা যুদ্ধবিরতির ঘোষণা খবরের শিরোনাম সৃষ্টির জন্য যথেষ্ট, কিন্তু প্রকৃত আস্থা তৈরির ব্যবস্থার জন্য নয়। রাশিয়াকে ৩০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে।”

রবিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, তারা অস্থায়ী বিরতির মেয়াদ বাড়ানোকে স্বাগত জানাবে।

কিন্তু ক্রেমলিন জানায়, এমন কোনো ঘোষণা দেওয়া হবে না। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কিছুক্ষণ পরেই ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়।

পর্যবেক্ষকদের মতে, এই সংক্ষিপ্ত যুদ্ধবিরতি থেকে টেকসই যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করার প্রচেষ্টায় মার্কিন প্রশাসন খুব একটা উৎসাহ পাবে না। কারণ, মস্কো এবং কিয়েভ উভয়ই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অসংখ্য অভিযোগ করেছে।

রাশিয়া ৩০ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেও তা ব্যাপকভাবে লঙ্ঘন করেছে বলে দাবি করেছে ইউক্রেন।পোকরোভস্ক ফ্রন্টে রুশ বাহিনী ব্যাপক গোলাবর্ষণ করেছে বলে জানিয়েছে ইউক্রেন। 

অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, যুদ্ধবিরতি সময়কালে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার অবস্থানগুলোতে ৪৪৪ বার গুলি চালিয়েছে এবং ৯০০টিরও বেশি ড্রোন হামলা চালিয়েছে।

তবে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প রবিবার (২০ এপ্রিল) আশাবাদ ব্যক্ত করে বলেছেন, চলতি সপ্তাহেই একটি শান্তি চুক্তিতে একমত হতে পারে রাশিয়া-ইউক্রেন।