calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / বিনোদন / পপি আবারও আড়ালে !
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

পপি আবারও আড়ালে !

দীর্ঘ কয়েক বছর আড়ালে ছিলেন ঢাকাই সিনেমার এক সময়ের তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। বিরতি ভেঙে গেল ফেব্রুয়ারিতে প্রকাশ্যে আসেন এই চিত্রনায়িকা।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ৭ মে ২০২৫ • দুপুর ০১:৪২
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২৮৫ বার পঠিত

ওই সময় পপি জানান, তিনি অনেক দিন আগেই বিয়ে করেছেন এবং একটি পুত্রসন্তানের জন্মও দিয়েছেন। আসলে পপির এই আড়াল ভাঙার কারণ ছিল জমিজমা নিয়ে পরিবারের সঙ্গে তার দ্বন্দ্বের জের। এরপর আবার পরিবারের সঙ্গে মামলা, পাল্টা মামলার খবর জানাতে কয়েক দফা সাংবাদিকদের মুখোমুখিও হয়েছিলেন পপি।

তখন তিনি সাংবাদিকদের প্রশ্নের মুখে বলেছিলেন, অভিনয়ে আর নিয়মিত না হলেও যে কয়েকটি সিনেমাতে অভিনয় অসমাপ্ত রেখে তিনি আড়ালে গিয়েছিলেন সেগুলোর কাজ সময় ও সুযোগমতো শেষ করে দেবেন। এরপর ব্যক্তিগত বিষয় নিয়ে এক মাসের মতো কয়েকবার প্রকাশ্যে আসেন। কিন্তু এরপরই হুট করে আবারও অন্তরালে চলে যান। বলতে গেলে গত মার্চ মাসের শেষ দিক থেকে তাকে চলচ্চিত্রের মানুষ বা সংবাদকর্মীরা আর খুঁজে পাচ্ছেন না। মুঠোফোনে কল দিলেও নাকি পপি তা রিসিভ করেন না।

একটি সূত্র বলছে, তার স্বামী আগের মতোই চাচ্ছেন না পপি আর প্রকাশ্যে আসুক বা সিনেমার কাজ করুক। বলতে গেলে ২০২১ সাল থেকেই লোকচক্ষুর অন্তরালে চলে যান এই নায়িকা। এরই মধ্যে বিয়ে এবং সন্তান জন্ম দেওয়ার কাজ সেরে নেন।

মাঝে ২০২২ সালের জানুয়ারিতে চলচ্চিত্রশিল্পী সমিতির নির্বাচনের আগে অজ্ঞাত স্থান থেকে এক ভিডিও বার্তায় হঠাৎ লাইভে এসে নায়ক জায়েদ খানের সম্পর্কে কিছু অভিযোগ করেন পপি। এরপর আবার আড়ালেই চলে যান তিনি।

এদিকে, পপির আড়াল থাকার কারণে আটকে আছে কয়েকটি সিনেমা। এর মধ্যে রয়েছে- রাজু আলীম ও মাসুমা তানি পরিচালিত ‘ভালোবাসার প্রজাপতি’ ও আরিফুর জামান আরিফের ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমা দুটি।  

বলে রাখা যায়, মডেলিং থেকে চলচ্চিত্রে আসেন পপি। লাক্স আনন্দ বিচিত্রার সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি লাভ করেন তিনি। সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে রাখলেও তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘কুলি’।  

এখন পর্যন্ত প্রায় দেড় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন পপি। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ‘মেঘের কোলে রোদ’, ‘কি যাদু করিলা’, ‘গঙ্গাযাত্রা’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।

tag ট্যাগ: #পপি