calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / রাজনীতি / আন্দোলন স্থগিত করলেন ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ইশরাক
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

আন্দোলন স্থগিত করলেন ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ইশরাক

বিএনপি নেতা ইশরাক হোসেন তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে চলমান অন্দোলন আপাতত স্থগিত করেছেন। তবে এক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকে ৪৮ ঘণ্টা আল্টিমেটাম দিয়েছেন তিনি।

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ • বিকাল ০৫:৩৩
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৩৭ বার পঠিত

বৃহস্পতিবার (২২ মে) বিকেলে রাজধানীর কাকরাইল মোড়ে অনুসারীদের আন্দোলনস্থলে ইশরাক এ ঘোষণা দেন।

তিনি বলেন, আট দিন নিরলস পরিশ্রম করে ঝড়বৃষ্টিতে আন্দোলন করে আমাকে এই পর্যায়ে নিয়ে আসায় দেশনায়ক (বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান) তারেক রহমান আপনাদের ধন্যবাদ জানিয়েছেন, কৃতজ্ঞতা জানিয়েছেন। আমি ইশরাক আপনাদের কাছে আজীবন ঋণী  থাকবো।

ইশরাককে শপথ না পড়ানোর জন্য দায়ের হওয়া রিট হাইকোর্টে খারিজ হওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আপনারা জানেন হাইকোর্টে রিট দিয়ে আমাকে মেয়র পদে শপথ গ্রহণে বাধা দেওয়ার অপচেষ্টা করা হয়েছে। সবশেষে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আমি অন্তর্বর্তী সরকারের কাছে আশা করবো, কালক্ষেপণ না করে দ্রুত শপথের আয়োজন করবেন। যদি আবারও টালবাহানা করেন বা কালক্ষেপণ করেন, তাহলে আগামীকালই আবার আন্দোলনে যাবো।

আন্দোলনের কারণে যানজট ও নগরবাসীর ভোগান্তির কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের আন্দোলনের কারণে রাস্তাঘাটে রাজধানীবাসীর অনেক ভোগান্তি হয়েছে, নগর ভবনের সেবা থেকে বঞ্চিত হয়েছেন নাগরিকরা। তাই আমি ও তারেক রহমান ঢাকাবাসীর কাছে আন্তরিক ক্ষমা প্রার্থনা করছি।

ইশরাক বলেন, শুরুতে আমাদের পরিকল্পনা ছিল না আন্দোলনে যাওয়ার। কিন্তু সরকার বাধ্য করেছে। বর্তমান সরকারে যে দুইজন উপদেষ্টা রয়েছেন, যারা নতুন দলের প্রতিনিধিত্ব করেন, তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। যেহেতু বিএনপি একটি গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল, তাই আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আপাতত আন্দোলন সাময়িক বন্ধ থাকবে। ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ করবো। সরকার কী করবে? পরবর্তীতে তাদের কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে নির্দেশনা দেওয়া হবে। কিন্তু দুই উপদেষ্টার পদত্যাগের আন্দোলন চলবে।

এসময় তিনি অনুসারীদের উদ্দেশে বলেন, মেয়র আমি হইনি, মেয়র হয়েছেন ঢাকার মানুষ।