calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / বিনোদন / তিশার যা জানা গেল বেলি ড্যান্সের ভিডিও নিয়ে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

তিশার যা জানা গেল বেলি ড্যান্সের ভিডিও নিয়ে

বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা অসাধারণ অভিনয় দক্ষতায় দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। নাটক ও চলচ্চিত্র দুই জায়গাতেই অভিনেত্রী সমান পারদর্শী। তার এই জনপ্রিয়তা পুঁজি করে একটি সাইবার চক্র তার ছবি নিয়ে বিকৃত...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২৬ মে ২০২৫ • বিকাল ০৪:০৬
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২৭৫ বার পঠিত

তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিওতে নৃত্য পরিবেশনকারী নারী নুসরাত ইমরোজ তিশা নন; এটি ইশিকা সিং রাজপুত নামের এক ভারতীয় বেলি ড্যান্সারের ভিডিও। ওই ভিডিওতে ডিপফেক প্রযুক্তির সহায়তায় তিশার মুখ বসিয়ে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘Ishika Singh Rajput’ নামের এক ভারতীয় বেলি ড্যান্সারের ইনস্টাগ্রাম প্রোফাইলে গত ২৩ মার্চ প্রকাশিত ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ওই ইনস্টাগ্রাম প্রোফাইলে একই ব্যাকগ্রাউন্ডে একই পোশাকে তাকে আরও একাধিক নৃত্য পরিবেশন করতে দেখা যায়। ওই ভিডিওর সঙ্গে নুসরাত ইমরোজ তিশার নামে ছড়িয়ে পড়া ভিডিওর তুলনামূলক বিশ্লেষণে দেখা গেছে, দুই ভিডিওতেই নারীর পোশাক, অঙ্গভঙ্গি এবং পেছনের ব্যাকগ্রাউন্ডের হুবহু মিল রয়েছে। ভিন্নতা শুধু নারী দ্বয়ের মুখমণ্ডলের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থাৎ এআই মাধ্যমে ভারতীয় ওই নারীর নাচের ভিডিও সম্পাদনা করে তাতে নুসরাত ইমরোজ তিশার মুখ বসিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

এ ধরনের ভিডিও সম্পাদনাকে বলা হয় ‘ডিপফেক’। ডিপফেক হলো বাস্তবসম্মত দেখতে, কিন্তু নকল বা কিছুটা পরিবর্তিত কন্টেন্ট, যা ভিডিও কিংবা অডিওর উপাদান সম্পাদনা করে তৈরি করা হয়েছে। 

ডিপফেক ভিডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রযুক্তি ব্যবহার করে একজন ব্যক্তির মুখের অবয়ব বা ভয়েসকে অন্য কারোর সঙ্গে বিশ্বাসযোগ্যভাবে প্রতিস্থাপন করা হয়। এই প্রযুক্তির সহায়তায় একজন ব্যক্তির এমন কিছু ভিডিও বা অডিও কন্টেন্ট তৈরি করা সম্ভব, যা তিনি নিজে বলেননি বা করেননি। সুতরাং অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার নাচের দৃশ্য দাবিতে ইন্টারনেটে প্রচারিত ভিডিওটি এডিটেড বা সম্পাদিত।

tag ট্যাগ: #তিশার